ছাত্রলীগ-ছাত্রদলের পাল্টাপাল্টি হামলা, গুলির শব্দ, নীরব সাক্ষী পুলিশ

বেশ কয়েকজন জখম

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ছাত্রলীগ এবং ছাত্রদলের হামলায় ফেরে তেতে উঠল হাইকোর্ট এলাকা। শোনা গিয়েছে গুলির শব্দ। উভয়পক্ষের বেশ কয়েকজন জখম হয়েছেন। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, সকাল থেকেই হাইকোর্ট এলাকার আশপাশে জড়ো হতে থাকেন ছাত্রদলের নেতা-কর্মীরা। দুপুর ১২টার দিকে তাঁরা মিছিল বের করেন। মিছিলটি হাইকোর্ট মোড় হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরের দিকে অগ্রসর হয়।সেখানে আগে থেকেই বসেছিল ছাত্রলীগের নেতা-কর্মীরা।  

ছাত্রদলের মিছিলটি দোয়েল চত্বর এলাকায় ছাত্রলীগের বাধার মুখে পড়ে। ছাত্রদল প্রথমে ছাত্রলীগকে ধাওয়া দেয়। ধাওয়া দিয়ে ছাত্রদল কিছুটা এগিয়ে যায়।পরে ছাত্রলীগের সদস্যরা পাল্টা ছাত্রদলকে ধাওয়া করে। উভয়পক্ষের হাতে ছিল লাঠি, হকিস্টিক ও রড। কারও হাতে ছিল ইটের টুকরো। ছাত্রলীগের কয়েকজন কর্মীকে দেখা গেল তারা মাথায় হেলমেট পরে রয়েছে। উভয়পক্ষ যখন একে-অপরকে তাড়া করতে ব্যস্ত, সেই সময় শোনা যায় গুলির শব্দ। গুলির শব্দে পরিস্থিতি রীতিমতো তপ্ত হয়ে ওঠে। ছত্রভঙ্গ হয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের অনেকেই প্রেসক্লাবে ঢুকে পড়েন। কেউ বা লুকিয়ে পড়েন প্রেসক্লাবে।

আর সব কিছুই ঘটেছে পুলিশের সামনে। বিশাল পুলিশবাহিনী সেখানে উপস্থিত থেকেও কাঠপুতুলের মত দাঁড়িয়ে ছিল।

ছাত্রদলের নেতা-কর্মীরা চলে যাওয়ার পর ছাত্রলীগের নেতা-কর্মীরা হাইকোর্ট মোড়ে অবস্থান নেন। তাঁরা সেখানে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। দুপুর সাড়ে ১২টায় এই প্রতিবেদন লেখার সময়ও তাঁরা বিক্ষোভ করছিলেন। এই খবর যখন লেখা হচ্ছে, সেই সময়েও পরিস্থিতি রীতিমতো তপ্ত।

আরও পড়ুন শেষে কিনা স্বরাষ্ট্রমন্ত্রীর নাম করে তোলাবাজি!!!

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

আড়াইশো বছরের ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে নদিয়ার এই জমিদারবাড়ি, ঘুরে আসুন একদিনের ছুটিতে

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়