ইসলামি জঙ্গিদের নিশানায়, বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের দেশে ফেরাচ্ছ দিল্লি

Share:

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশে থাকা ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে আনা হচ্ছে ভারতে (India)। বাংলাদেশে (Bangladesh) থাকা ভারতের হাইকমিশন ও সহকারি হাই কমিশনগুলোর কূটনীতিকদের সদস্যদের নিরাপত্তার কথা ভেবেই তাদের ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে নির্বাচন। আর কয়েক সপ্তাহ আগেই এমন পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। তাহলে কী বড় কিছু ঘটতে চলেছে, উঠছে প্রশ্ন। 

সরকারি পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ভারতে ফিরিয়ে আনার কথা বলা হয়েছে। কিন্তু পরিবারের সদস্যদের ফিরিয়ে আনা হলেও, হাই কমিশনের সদস্যদের নিজেদের কাজ চালিয়ে যেতে হবে বাংলাদেশ থেকেই। ঢাকায় ভারতীয় হাই কমিশন রয়েছে। পাশাপাশি খুলনা রাজশাহী চট্টগ্রাম ও সিলেটে রয়েছে সহকারি হাইকমিশন। আসন্ন নির্বাচন ঘিরে অশান্তির আশঙ্কায় এই কমিশনের সদস্যদের পরিবারকে দেশে ফিরিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত নেয়া হয়েছে। নিরাপত্তাই নিয়ে উদ্বেগের কারণে কূটনৈতিকদের জন্য বাংলাদেশকে নন ফ্যামিলি পোস্টিং ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছেন নয়া দিল্লি। হঠাৎ করেই বাংলাদেশ থেকে ফেরানো হচ্ছে সেখানে কর্মরত ভারতীয় কূটনৈতিকদের আত্মীয় পরিজনদের। আর এতেই তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে মহম্মদ ইউনূস প্রশাসনের অন্দরে।

এবার বাংলাদেশে জাতীয় সংসদের নির্বাচনে ভোটের সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের সময় বাড়ানো হয়েছে ১ ঘণ্টা। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সকাল সাড়ে ৭টা থেকে শুরু হবে ভোটগ্রহণ। শেষ হবে বিকেল সাড়ে ৪টে। চলতি সপ্তাহে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হবে।

 

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক