সাংসদ খুনের তদন্তে ঢাকায় পৌঁছলেন ৪ ভারতীয় গোয়েন্দা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছয় ভারতীয় স্পেশাল পুলিশ টিমের ৪ সদস্য। ওই টিমে রয়েছেন ভারতের আইবি(I.B.) অফিসার অনন্ত কুমার ও জয়দীপ সহ আরো দুজন অফিসার। তারা বাংলাদেশের সাংসদ খুনের ঘটনায় ঢাকার গোয়েন্দা বিভাগের কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। শুধু তাই নয় এই খুনের ঘটনায় যারা বাংলাদেশের গ্রেফতার হয়েছে তাদের জিজ্ঞাসা বাদ করবেন ভারতীয় অফিসাররা। এছাড়া নিহত আনোয়ারুল আজিমের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন ভারতীয় অফিসাররা। বাংলাদেশে(Bangladesh) গ্রেপ্তার হওয়া এই খুনের ঘটনায় যুক্ত তিন আসামীকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি ভারতে গ্রেপ্তার হওয়া দুই নাগরিকের বিষয় নিয়েও আলোচনা হবে উভয় দেশের অফিসারদের মধ্যে। এদিকে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, দুই দেশের গোয়েন্দাদের মধ্যে আলোচনা শেষ হওয়ার পরে এই হত্যাকাণ্ডে কারা যুক্ত তাদের নাম ঘোষণা করা হবে।

এখনো যেহেতু মৃতদেহ উদ্ধার হয়নি তাই মৃত্যু নিয়ে কোন মন্তব্য করতে নারাজ বাংলাদেশ সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন দুই দেশের গোয়েন্দা সংস্থা কাজ করছে। পরবর্তীকালে সবটাই প্রকাশ পাবে। এদিকে বাংলাদেশের বিএনপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ হারুন অর রশিদ সাংবাদিকদের জানিয়েছেন সাংসদকে হত্যার পরিকল্পনার সাথে করা হয়েছিল। ঢাকায় পুলিশের নজরদারি জোরদার থাকায় খুনিরা খুন করার জন্য কলকাতাকে(Kolkata) বেছে নিয়েছিল। বিদেশের মাটিতে অপরাধ করলে বাংলাদেশ পুলিশের নজরে আসবে না এটাই ভেবেছিল অপরাধীরা। কিন্তু তিনজনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে আরো কয়েকজন নজরদারিতে রয়েছে বলে দাবি করেন বাংলাদেশের অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা)। এদিকে তদন্তে জানা গিয়েছে১৩ ই মে বাংলাদেশের সাংসদ যেদিন খুন হয়েছিল সেই সময় ওই ঘরে এমপি সহ মোট সাত জন ছিল।

বেডরুমের খাটের কোনায় রক্তের দাগ পাওয়া গেছে। রক্তের চিহ্ন পাওয়া গেছে দরজার কাছে এবং সেখানে জুতোর ছাপ ও পাওয়া গেছে। রান্না ঘরে মৃতদেহ কাটা হয় বলে পুলিশ এর অনুমান। যদিও রান্নাঘরে রক্তের চিহ্ন পাওয়া যায়নি। সেখানে ধুয়ে পরিষ্কার করা হয়েছে।হ্যান্ড গ্লাপ্স এর প্যাকেট পাওয়া গেছে খাটের নিচ থেকে,যদিও তাতে কোনো গ্লাপ্স ছিল না বলে পুলিশ সূত্রে খবর।ভারতীয় পুলিশ এর প্রাথমিক অনুমান কোনো ভাবে যাতে ধস্তাধস্তি করতে না পারে সেই কারণে খাটের কোনায় তাকে ফেলে শ্বাস রোধ করে ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়। সেই কারণেই সেখানে রক্তের দাগ রয়েছে। এর পর সেখান থেকে রান্না ঘরে নিয়ে যাওয়া হয়।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার