ঢাকা কেন্দ্রীয় কারাগারে ভারতীয় বিচারাধীন বন্দির অস্বাভাবিক মৃত্যু

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: রাজধানীর কেন্দ্রীয় কারাগারে আচমকাই অসুস্থ হয়ে মারা গেলেন অনুপ্রবেশের দায়ে ধৃত ভারতীয় বন্দি। মৃতের নাম অশোক কুমার। বাড়ি দিল্লির বিলাসপুরের খেরটে। ভারতীয় বন্দির মৃত্যু নিয়ে মুখ খুলতে চাননি কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের আধিকারিকরা। তবে মৃত্যুর কারণ জানতে দেহের মৃত ভারতীয় বন্দির দেহের ময়নাতদন্তের নির্দেশ দিয়েছেন কারা কর্তৃপক্ষ।

ঢাকা কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা গিয়েছে, বেআইনিভাবে সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের সময়ে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর হাতে গ্রেফতার হন ভারতীয় নাগরিক অশোক কুমার। তবে কবে তাকে গ্রেফতার করা হয় এবং কী উদ্দেশে সীমান্ত পেরিয়ে তিনি বাংলাদেশে এসেছিলেন সে সম্পর্কে কিছু জানা যায়নি। গ্রেফতারের পরে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় তাঁকে। ময়মনসিংহ কারাগারে থাকাকালীন অসুস্থ হয়ে পড়েন। গত ২৭ জুন উন্নত চিকি‍ৎসার জন্য ময়মনসিংহ থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তরিত করা হয়।

বুধবার রাত আটটা নাগাদ কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েন ভারতীয় বন্দি অশোক কুমার। জেলের মধ্যে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেন অন্যান্য বন্দিরা। জেল হাসপাতালের চিকি‍ৎসকের পরামর্শে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। কিন্তু কর্তব্যরত চিকি‍ৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই কারা কর্তৃপক্ষের তরফে বিদেশ মন্ত্রকের কাছে ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে অশোক কুমারের মৃত্যুর খবর জানানোর  অনুরোধ করা হয়েছে। উল্লেখ্য গত ১৬ এপ্রিল শরিয়তপুর কেন্দ্রীয কারাগারে বাবুল সিং নামে এক ভারতীয় বন্দির মৃত্যু হয়েছিল।

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ