ইউনূসের বিদেশ উপদেষ্টার হুঁশিয়ারির পরে চালু ঢাকার ভারতীয় ভিসা কেন্দ্র

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সেভেন সিস্টার্স বিচ্ছিন্ন করার হুমকি দিয়েছিলেন ইউনূসের বিদেশ উপদেষ্টা। এই নিয়েই নতুন করে বৃদ্ধি পায় ভারত-বাংলাদেশ সম্পর্কের মধ্যে উত্তাপ। নিরাপত্তার কথা মাথায় রেখে সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল ঢাকার ভারতীয় ভিসা কেন্দ্র। তবে  ফের ঢাকার ভারতীয় ভিসা কেন্দ্রের কার্যক্রম পুনরায়  চালু করা হয়েছে।

ভারতীয় হাইকমিশন জানিয়েছে, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল থেকে ভিসা সেন্টারের কাজ পুনরায় শুরু হয়েছে। ভারতীয় হাইকমিশন জানিয়েছে, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল থেকে ভিসা সেন্টারের কাজ পুনরায় শুরু হয়েছে। প্রসঙ্গত, প্রকাশ্যেই ভারত থেকে সেভেন সিস্টার্স (উত্তর-পূর্বের সাত রাজ্য) বিচ্ছিন্ন করার হুমকি দেন হিযবুত জঙ্গি তথা পাকিস্তানপন্থী জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহ। যিনি গত বছরের ৫ অগস্ট শেখ হাসিনার পতনের পরে বঙ্গভবনে লুটপাটের নেতৃত্ব দিয়েছিলেন। সেই হুমকি দেওয়ার ঘটনাট বুধবার বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করা হয় নয়াদিল্লির পক্ষ থেকে।  নিরাপত্তা পরিস্থিতির অবনতি কথা মাথায় রেখে এবং ভারত ও তার আঞ্চলিক সার্বভৌমত্বের বিরুদ্ধে উগ্রবাদী বক্তব্যের জন্য ঢাকার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়। নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ রিয়াজ হামিদুল্লাহকে তলব করার কয়েক ঘন্টা পরেই এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। ভিসা আবেদন কেন্দ্রের এক বিবৃতিতে জানানো হয়েছিল, “চলমান নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, আমরা আপনার সদয় দৃষ্টিতে জানাতে চাই যে ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (IVAC) আজ দুপুর ২টোয় বন্ধ থাকবে। আজ জমা দেওয়ার জন্য সময় নেওয়া সমস্ত আবেদনকারীকে পরবর্তী সময়ে একটি স্লট দেওয়া হবে।”

আরও পড়ুন:  সেভেন সিস্টার্স বিচ্ছিন্ন করার হুমকি, বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব বিদেশ মন্ত্রকের

তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মোল্লা মুহাম্মদ ইউনূসের পোষ্যপুত্র হিসাবে পরিচিত হাসনাতের হুমকি নিয়ে শোরগোল পড়ে যায়। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, ‘উত্তর-পূর্ব ভারতে নতুন করে জঙ্গি কাজকর্ম শুরু করার যে পরিকল্পনা নিয়েছেন মোল্লা ইউনূস, তা ফাঁস করে দিয়েছেন তার পোষ্যপুত্র। ভারতীয় দূতকে ডেকে সতর্ক করার ২৪ ঘন্টার মধ্যেই সেভেন সিস্টার্সকে বিচ্ছিন্ন করার হুমকি  দেয় মোল্লা ইউনূসের পোষ্যপুত্র তথা হিযবুত জঙ্গি হাসনাত আবদুল্লাহ। জয়েশের শাখা সংগঠন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির ওপর হামলার প্রতিবাদ ও বিচার দাবিতে আয়োজিত এক সমাবেশে সোমবার (১৫ ডিসেম্বর) দিল্লিকে খোলাখুলি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন, ‘যারা আমার দেশের সার্বভৌমত্ব, ভোটাধিকার ও মানবাধিকার বিশ্বাস করে না, এ দেশের সন্তানদের হত্যা করে, তাদের যদি আপনারা (ভারত) আশ্রয় ও ট্রেনিং দিয়ে সন্ত্রাসী কার্যক্রমে উসকে দেন, তবে আমরাও সাফ জানিয়ে দিচ্ছি। আপনাদের ওখানকার যারা স্বাধীনতা চায়, তাদের আশ্রয় দিয়ে সেভেন সিস্টার্সকে ভারত থেকে বিচ্ছিন্ন করে দেব।’ বিএনপিকে নিশানা করে তিনি আরও বলেন, ‘যারা এখনও দিল্লির তাবেদারি করছে, তাদের বিরুদ্ধে লড়াই করে প্রয়োজনে আমরা ‘তৃতীয় স্বাধীনতা’ অর্জন করব।’ বাংলাদেশে মুক্তিযুদ্ধের সমর্থকদের কোনও জায়গা নেই বলে উল্লেখ করে ইউনূসের পোষ্যপুত্র বলেছেন, ‘পাকিস্তানকে যারা ভেঙে স্বাধীন বাংলাদেশ গড়েছেন সেই সব বিশ্বাসঘাতকরা এই দেশে থাকতে পারবেন না। বাংলাদেশে থাকতে হলে পাকিস্তান জিন্দাবাদ বলতে হবে। রাজাকারদের বীর হিসাবে সম্মান দিতে হবে। বাংলাদেশের প্রশাসন ও শিক্ষা প্রতিষ্ঠানে থাকা সব মুক্তিযুদ্ধ সমর্থকদের চাকরি থেকে বরখাস্ত করতে হবে।’

শনিতে এসআইআরের বিরুদ্ধে পথে নামছেন প্রকাশ রাজ

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

রিলসের নেশায় নৃশংস কাণ্ড! হালতুতে যুবকের গায়ে পেট্রল ঢেলে আগুন, গ্রেফতার ৩

রবীন্দ্র সরোবরে নয়, ৫০টি বিকল্প ঘাটেই হবে ছটপুজো, ঘোষণা অগ্নিমিত্রার

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহেই নতুন প্রস্তাব, আমেরিকাকে ৭ শর্ত দিল ইরান

ভাইয়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা? ভাইফোঁটায় বানান সুগার ফ্রি বাদামের বরফি

দুই পা হারিয়েও হার মানেননি সুদীপ, অদম্য লড়াইয়ে আজ স্বনির্ভর রানাঘাটের যুবক

ধনতেরাসে সোনা-রুপোর বাজারে স্বস্তি, কলকাতায় আজ কত দামে বিকোচ্ছে হলুদ ধাতু?

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে পিষল ঘাতক ট্রাক, মৃত ৭

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

‘সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত,’ রোনাল্ডোর অবসর প্রসঙ্গে মত পর্তুগালের কোচের

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য