সেভেন সিস্টার্স বিচ্ছিন্ন করার হুমকি, বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব বিদেশ মন্ত্রকের

Share:

নিজস্ব প্রতিনিধি: এক বাংলাদেশি নেতা ভারতের উত্তর-পূর্বের সাত রাজ্যকে নিয়ে উস্কানিমূলক মন্তব্য  করেছিলেন। সেই ঘটনায় এবার  বাংলাদেশ হাই কমিশনারকে তলব করল নয়াদিল্লি। সম্প্রতি একটি হুমকি পাওয়ার পর, বুধবার ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করতেই বাংলাদেশ হাইকমিশনারকে তলব করেছে ভারত। সরকার হুমকির সঠিক ধরণ নির্দিষ্ট না করলেও, বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করা হয়েছে। উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির কথা উল্লেখ করে একজন বাংলাদেশি নেতা সেভেন সিস্টার্সকে বিচ্ছিন্ন করার হুমকি দেওয়ার পরেই বাংলাদেশ হাইকমিশনারকে তলব করা হল। নির্বাচনমুখী বাংলাদেশে ভারতবিরোধী বক্তব্য ক্রমবর্ধমান বৃদ্ধির আবহে এই সমন জারি করা হল। ২০২৪ সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর নয়াদিল্লির সাথে বাংলাদেশের সম্পর্ক টানাপোড়েনের মধ্যে অব্যহত রয়েছে।

আরও পড়ুন: বাংলাদেশি জঙ্গিদের হামলার আশঙ্কায় বন্ধ ঢাকার ভারতীয় ভিসা সেন্টার

ঘটনার সূত্রপাত একদিন আগে। প্রকাশ্যেই ভারত থেকে সেভেন সিস্টার্স (উত্তর-পূর্বের সাত রাজ্য) বিচ্ছিন্ন করার হুমকি দেন হিযবুত জঙ্গি তথা পাকিস্তানপন্থী জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহ। যিনি গত বছরের ৫ অগস্ট শেখ হাসিনার পতনের পরে বঙ্গভবনে লুটপাটের নেতৃত্ব দিয়েছিলেন। তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মোল্লা মুহাম্মদ ইউনূসের পোষ্যপুত্র হিসাবে পরিচিত হাসনাতের হুমকি নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, ‘উত্তর-পূর্ব ভারতে নতুন করে জঙ্গি কাজকর্ম শুরু করার যে পরিকল্পনা নিয়েছেন মোল্লা ইউনূস, তা ফাঁস করে দিয়েছেন তার পোষ্যপুত্র।

সম্প্রতি তোলাবাজি বাবদ আদায় করা ৩০০ কোটি টাকার বাঁটোয়ারা নিয়ে বিবাদের জেরে গুলিবিদ্ধ হয়েছেন পাকিস্তানি জঙ্গি সংগঠন জয়েশ-ই মহম্মদের বাংলাদেশি শাখা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি। এক সময়ের দাপুটে জঙ্গি নেতা হাদির উপরে গুলি চালানোর দায় ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা ‘র’-এর উপরে চাপিয়ে দিয়েছে ইউনূস সরকার। এমনকি গতকাল রবিবার ঢাকাস্থ ভারতীয় দূতাবাসের রাষ্ট্রদূত প্রণয় ভার্মাকে ডেকে এ বিষয়ে কড়া ধমকও দিয়েছে বাংলাদেশ বিদেশ মন্ত্রকের কর্তারা। সূত্রের খবর, শেখ হাসিনাকে ফেরত না দেওয়া হলে ভয়াবহ পরিণতির সম্মুখীন হওয়ার হুমকিও দেওয়া হয়েছে।

ভারতীয় দূতকে ডেকে সতর্ক করার ২৪ ঘন্টার মধ্যেই সেভেন সিস্টার্সকে বিচ্ছিন্ন করার হুমকি  দেয় মোল্লা ইউনূসের পোষ্যপুত্র তথা হিযবুত জঙ্গি হাসনাত আবদুল্লাহ। জয়েশের শাখা সংগঠন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির ওপর হামলার প্রতিবাদ ও বিচার দাবিতে আয়োজিত এক সমাবেশে সোমবার (১৫ ডিসেম্বর) দিল্লিকে খোলাখুলি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন, ‘যারা আমার দেশের সার্বভৌমত্ব, ভোটাধিকার ও মানবাধিকার বিশ্বাস করে না, এ দেশের সন্তানদের হত্যা করে, তাদের যদি আপনারা (ভারত) আশ্রয় ও ট্রেনিং দিয়ে সন্ত্রাসী কার্যক্রমে উসকে দেন, তবে আমরাও সাফ জানিয়ে দিচ্ছি। আপনাদের ওখানকার যারা স্বাধীনতা চায়, তাদের আশ্রয় দিয়ে সেভেন সিস্টার্সকে ভারত থেকে বিচ্ছিন্ন করে দেব।’ বিএনপিকে নিশানা করে তিনি আরও বলেন, ‘যারা এখনও দিল্লির তাবেদারি করছে, তাদের বিরুদ্ধে লড়াই করে প্রয়োজনে আমরা ‘তৃতীয় স্বাধীনতা’ অর্জন করব।’ বাংলাদেশে মুক্তিযুদ্ধের সমর্থকদের কোনও জায়গা নেই বলে উল্লেখ করে ইউনূসের পোষ্যপুত্র বলেছেন, ‘পাকিস্তানকে যারা ভেঙে স্বাধীন বাংলাদেশ গড়েছেন সেই সব বিশ্বাসঘাতকরা এই দেশে থাকতে পারবেন না। বাংলাদেশে থাকতে হলে পাকিস্তান জিন্দাবাদ বলতে হবে। রাজাকারদের বীর হিসাবে সম্মান দিতে হবে। বাংলাদেশের প্রশাসন ও শিক্ষা প্রতিষ্ঠানে থাকা সব মুক্তিযুদ্ধ সমর্থকদের চাকরি থেকে বরখাস্ত করতে হবে।’

মামদানির পর লস অ্যাঞ্জেলেসের মেয়র হতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত মহিলা

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে

শনিতে এসআইআরের বিরুদ্ধে পথে নামছেন প্রকাশ রাজ

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

রিলসের নেশায় নৃশংস কাণ্ড! হালতুতে যুবকের গায়ে পেট্রল ঢেলে আগুন, গ্রেফতার ৩

রবীন্দ্র সরোবরে নয়, ৫০টি বিকল্প ঘাটেই হবে ছটপুজো, ঘোষণা অগ্নিমিত্রার

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহেই নতুন প্রস্তাব, আমেরিকাকে ৭ শর্ত দিল ইরান

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে পিষল ঘাতক ট্রাক, মৃত ৭

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

ধনতেরাসে সোনা-রুপোর বাজারে স্বস্তি, কলকাতায় আজ কত দামে বিকোচ্ছে হলুদ ধাতু?

‘সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত,’ রোনাল্ডোর অবসর প্রসঙ্গে মত পর্তুগালের কোচের

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’