ঠগ পিকে হালদারকে বাংলাদেশে ফেরত পাঠাতে সময় লাগবে, জানিয়ে দিলেন ঢাকায় ভারতের রাষ্ট্রদূত

আগামী ৩০মে দিল্লিতে দুই দেশের বিদেশমন্ত্রী পর্যায়ের যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) বৈঠক বসতে চলেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: পশ্চিমবঙ্গের অশোকনগর থেকে ইডির হাতে গ্রেফতার কুখ্যাত ঠগ প্রশান্ত কুমার হালদারকে বাংলাদেশের কাছে ফেরাতে সময় লাগবে বলে জানিয়ে দিলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামী। মঙ্গলবার বিকালে বিদেশ সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গে গ্রেফতার হওয়া পি কে হালদারকে বাংলাদেশের কাছে হস্তান্তরে সময় লাগবে। কেননা, নানা আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে।’

আগামী ৩০মে দিল্লিতে দুই দেশের বিদেশমন্ত্রী পর্যায়ের যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) বৈঠক বসতে চলেছে। ওই বৈঠকের প্রস্তুতি নিয়ে এদিন বিদেশ সচিবের সঙ্গে দেখা করেন ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত। বৈঠকে ইডির হাতে গ্রেফতার হওয়া পিকে হালদারকে ফেরানোর বিষয়েও আলোচনা হয়েছে জানিয়ে ভারতের রাষ্ট্রদূত বলেন, ‘দুই দেশের অপরাধীদের মোকাবিলার জন্য পারস্পরিক আইনি‌ সহায়তাসহ নানা ধরনের কাঠামো রয়েছে। বাংলাদেশ সরকার ভারতের সংশ্লিষ্ট সংস্থাকে তথ্য দিয়েছে। ভারতীয় সংস্থা ওই তথ্য যাচাইয়ের পর প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। এ ক্ষেত্রে আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে। আমাদের কাছে যা তথ্য আছে, তার ভিত্তিতে বাংলাদেশকে জানানো হবে। এটা তো আর বড়দিনের কার্ড বিনিময় নয়।’

গ্রেফতার হওয়ার ৭২ ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও নয়াদিল্লির পক্ষ থেকে পিকে হালদারকে গ্রেফতারের বিষয়ে কোনও তথ্য না জানানোয় ক্ষুব্ধ বাংলাদেশ সরকারের শীর্ষ মহল। ইতিমধ্যেই সাত হাজার কোটি টাকা আর্থিক প্রতারণায় অভিযুক্তকে ভারত থেকে ফেরত পেতে ইন্টারপোলের দ্বারস্থ হয়েছে দুর্নীতি দমন কমিশন।

তিনটি F-35 যুদ্ধবিমান ধ্বংস নিয়ে ইরানের দাবি খারিজ করল মার্কিন সেনা

জর্ডানে হামলা চালিয়ে ৩টি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি আইআরজিসি’র

সকাল নাকি সন্ধ্যা? মন্দির দর্শনের শুভ সময় কোনটি? জানুন…

মধুমেহতে আক্রান্তদের ভাত-মধু-গুড় আদৌ নিরাপদ? গ্লাইসেমিক ইনডেক্স নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা?

চল্লিশের পর নতুন সম্পর্কে জড়িয়েছেন? জেনে নিন মসৃণভাবে এগিয়ে যাবেন কিভাবে?

‘শ্বশুরবাড়ির লোকজনের মানসিকতা কখনও বদলাবে না’, গঞ্জনার হাত থেকে মুক্তি পেতে আত্মঘাতী শিক্ষিকা

বারবার হজমের সমস্যায় ভুগছেন? জীবনযাত্রার সহজ পরিবর্তনেই দূর হবে ক্রনিক গ্যাস্ট্রাইটিস

নাবালিকাকে অপহরণ-খুনে অভিযুক্ত পুলিশ কনস্টেবলকে গণধোলাই দিলেন চিকি‍ৎসক-নার্সরা

বাস্তবের ‘দৃশ্যম’, সায়ানাইড খাইয়ে খুন, তার পর স্বামীর দেহ কারখানায় পুঁতে রাখলেন স্ত্রী

নেপালে সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত ৩, একাধিক শহরে কার্ফু

পাকিস্তানে বসে জঙ্গি কার্যকলাপ, ৫ অভিযুক্তের সম্পত্তি বাজেয়াপ্ত জম্মু-কাশ্মীর পুলিশের

মেটাল ডিটেক্টর থেকে বাঁচতে সোনার বিস্কুটে কালো টেপ লাগিয়েছিলেন অনুব্রত ঘনিষ্ঠ টুলু

রিষড়ায় বসে গোটা দেশে প্রতারণা! বড় চক্রের পর্দাফাঁস করল পুলিশ

দ্বিতীয় বিয়ে করায় ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী