ফের একাত্তরের স্বাধীনতা যুদ্ধকে অস্বীকার জামায়াতের আমির শফিকুরের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: একাত্তরের মুক্তিযুদ্ধে হানাদার পাক বাহিনীর দোসর হয়ে গণহত্যা ও গণধর্ষণ চালিয়েছিল বাংলাদেশের জামায়াতে ইসলামী। ‘আল বদর’, ‘আল শামস’ ও ‘রাজাকার’ বাহিনী গঠন করে হিন্দু হত্যাযজ্ঞ সংগঠিত করেছিল। মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি হিসাবে পরিচিত হয়েছিল। একাত্তরে পাকিস্তান ভেঙে স্বাধীন বাংলাদেশ গঠন যে আজও মেনে নিতে কষ্ট হচ্ছে তা ফের বুঝিয়ে দিলেন জামায়াতের শীর্ষ নেতা তথা আমির শফিকুর রহমান। শুক্রবার (২৬ ডিসেম্বর) ফের একবার একাত্তরের স্বাধীনতাকে অস্বীকার করলেন। জানিয়ে দিলেন, ‘একাত্তরের ১৬ ডিসেম্বর নয়। বাংলাদেশ স্বাধীন হয়েছে গত বছরের ৫ অগস্ট।’ জামায়াতে আমিরের ওই মন্তব্য নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে। নেটা নাগরিকদের একাংশ কটাক্ষ করে লিখেছেন, ‘নাটক কম করো পিও দাদু। মুক্তিযুদ্ধে গণহত্যার জন্য ক্ষমা চাওয়ার নাটক বন্ধ করো চাঁদু।’

এদিন ঢাকার চিন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দলের সশস্ত্র শাখা সংগঠন ইসলামি ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে জামায়াতের আমির শফিকুর সরাসরি একাত্তরের স্বাধীনতাকে অস্বীকার করে বলেন, ‘আজকের বাংলাদেশ পেতে ৪৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। গত বছরের ৫ অগস্ট বাংলাদেশ প্রকৃত স্বাধীন হয়েছে। গত ৫৪ বছর ছাত্রদের হাত থেকে কলম কেড়ে নিয়ে অস্ত্র তুলে দেওয়া হয়েছিল। সেই কালো অধ্যায় শেষ হতে চলেছে। কিন্তু কালো ছায়া এখনও যায়নি।’ আজকের তরুণ ছাত্রদের ইসলামি জঙ্গি হিসাবে গড়ে তুলতে ইসলামী ছাত্র শিবিরকে দায়িত্ব নেওয়ার নির্দেশও দেন।

বিএনপির সমালোচনা করে জামায়াতের আমির বলেন, ‘একটা দল এখন যুবকদের কর্মসংস্থান ও  বেকার ভাতার কথা বলছে। কেউ বেকার ভাতা গ্রহণ করুক এমন কথা শুনতেও চায় না জামায়াত।’ সম্মেলনে জাময়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, চারটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে জয়ের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে ইসলামী ছাত্র শিবিরই দেশের পড়ুয়াদের অভিভাবক। আগামী বছর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নতুন দিগন্ত উন্মোচিত হবে।’

ভোরেই শহরে নামল আঁধার! দক্ষিণবঙ্গজুড়ে তুমুল বৃষ্টি, জারি সতর্কতা

ফের ট্রাম্পকে হত্যার হত্যার ষড়যন্ত্র! মার্কিন প্রেসিডেন্টের গলফ ক্লাব থেকে যা উদ্ধার হল…

ব্যবহার না করলেও রাতে কমছে স্মার্টফোনের চার্জ, জেনে নিন আসল কারণ

বর্ষার নোংরা জলে পা ভিজে ইনফেকশন? বাড়িতেই করুন ১০ মিনিটের ম্যাজিক ফুট ডিটক্স

শনির নক্ষত্রে গোচর বৃহস্পতির, ১৯ অগস্ট পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

বুধের ভদ্র রাজযোগে ৩ রাশির জাতকদের লাগবে লটারি, কারা তারা?

আজকের রাশিফল: প্রেমে বিঘ্ন, সম্পর্কে তৃতীয় ব্যক্তির প্রবেশ, সতর্ক থাকুন ৫ রাশির জাতকরা…

ক্যান্সারের কাছে হার মানলেন ‘গজিনি’ অভিনেতা প্রদীপ রাওয়াত

১ অক্টোবর থেকেই সরকারি কর্মীদের বাড়তি ডিএ, নির্দেশিকা জারি করল নবান্ন

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

৯০ মিনিট জেরার পরে থানা থেকে ছাড়া পেলেন উদয়নিধি স্ট্যালিন

‘তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খান’, নাগরিকদের নিদান কিম সরকারের

‘সার্ভের পর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে টাকা পাবেন ঠিকাদাররা,’ আশ্বাস দিলীপের