ফের ট্রাম্পকে হত্যার হত্যার ষড়যন্ত্র! মার্কিন প্রেসিডেন্টের গলফ ক্লাব থেকে যা উদ্ধার হল…

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার দাবি করেছেন তাঁকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে। যদিও সেই প্রমাণও মিলেছে কয়েকবার। তবে চেষ্টা করেও সফল হয়নি। এবার ফের  একবার ট্রাম্পের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ল। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে ট্রাম্পের গলফ ক্লাবের কাছ থেকে এক সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সেই সঙ্গেই উদ্ধার করা হয়েছে গুলিভর্তি পিস্তল। কর্তৃপক্ষের মতে, রিপাবলিকান ন্যাশনাল কমিটির একটি তহবিল সংগ্রহ অনুষ্ঠানের আগে নিরাপত্তা প্রস্তুতি পর্যবেক্ষণের সময়েই এই ঘটনা ঘটেছে।

জানা গিয়েছে, ৩৮ বছর বয়সি টেইল গল্ফ ক্লাবের আশপাশে ঘোরাফেরা করছিলেন এবং নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করার পাশাপাশি ছবি ও ভিডিও তুলছিলেন বলে তদন্তকারীদের সন্দেহ। পরে তল্লাশি চালিয়ে পুলিশ তার পকেটে ১৬ রাউন্ডের একটি গুলিভর্তি ম্যাগাজিন পান এবং পরবর্তীতে গলফ কোর্সের পার্কিংয়ে থাকা তার গাড়ি থেকে একটি গুলিভর্তি পিস্তল ও দ্বিতীয় আরেকটি ম্যাগাজিন উদ্ধার করেন।  কিছু নোটবুক উদ্ধার হয়েছে। সেই নোটবুকগুলিতে উদ্বেগজনক কিছু লেখা রয়েছে বলেও তদন্তকারীরা জানিয়েছেন। লুকিয়ে আগ্নেয়াস্ত্র বহন এবং নিষিদ্ধ গোলাবারুদ রাখার  অভিযোগে টেইলকে গ্রেফতার করা হয়েছে।  

আরও পড়ুন: ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

ঘটনার তদন্তে লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফের দফতরের পাশাপাশি এফবিআই-এর জয়েন্ট টেররিজম টাস্ক ফোর্স এবং মার্কিন সিক্রেট সার্ভিস যৌথভাবে কাজ করছে। তবে তদন্তকারীদের দাবি, এই মুহূর্তে প্রেসিডেন্ট ট্রাম্প বা সাধারণ মানুষের জন্য কোনও   হুমকির প্রমাণ মেলেনি। অভিযুক্তের বিরুদ্ধে বেআইনি অস্ত্র বহন-সহ একাধিক অভিযোগ আনা হয়েছে। আদালত তাঁকে আগ্নেয়াস্ত্র ব্যবহার বা ট্রাম্পের গল্ফ ক্লাবের আশপাশে যাওয়ার ওপরও নিষেধাজ্ঞা জারি করেছে। কেন তিনি সেখানে উপস্থিত ছিলেন এবং তাঁর উদ্দেশ্য কী ছিল, তা খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থাগুলি। ট্রাম্পের সফরের আগে এই ঘটনাকে ঘিরে মার্কিন নিরাপত্তা ব্যবস্থার তৎপরতা আরও বাড়ানো হয়েছে।

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর