‘তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খান’, নাগরিকদের নিদান কিম সরকারের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: দুর্ভিক্ষের সময়ে ফ্রান্সের রানি মারি আঁতোয়ানেত রুটি না পাওয়া  প্রজাদের কেক খেতে বলেছিলেন। ঠিক তেমনই নিদান দিয়েছে উত্তর কোরিয়ার স্বৈরশাসক কিম জং উন। তীব্র তাবদাহ থেকে বাঁচতে উত্তর কোরিয়ার বাসিন্দাদের কুকুরের মাংস খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ওই নিদানের সপক্ষে যুক্তি দেখানো হয়েছে, ‘কুকুরের মাংসের স্যুপ শরীরকে গ্রীষ্মের প্রচণ্ড গরমের সাথে মানিয়ে নিতে সহায়তা করতে পারে।’

চিনা সংবাদমাধ্যম ‘সাউথ চায়না মর্নিং পোস্ট’ এক প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি তীব্র দাবদাহে জ্বলেপুড়ে একাকার উত্তর কোরিয়ার একাধিক দ্বীপের বাসিন্দারা। গরম থেকে পরিত্রাণ পাওয়ার রাস্তা খুঁজে চলেছেন সাধারন মানুষ। আর তাদের পরিত্রাণের নিদান হিসেবে কুকুরের মাংসের স্যুপ খাওয়ার পরামর্শ দিয়েছে উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির মুখপত্র ‘রোদং সিনমুন’। সম্প্রতি পত্রিকাটিতে গ্রীষ্মকালীন স্বাস্থ্য বিষয়ক একটি নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। যেখানে কুকুরের মাংসের স্যুপকে তীব্র গরমের মরশুমের জন্য উপযুক্ত ও ‘অত্যন্ত পুষ্টিকর খাবার’ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। পাশাপাশি বাসিন্দাদের তরমুজ, শসা এবং মুগ ডালের মতো শরীরে জলের ভারসাম্য বজায় রাখে এমন খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া মাছের জাউ (পোরিজ), লাল শিমের জাউ খাবারের কথাও সুপারিশ করা হয়েছে। স্থানীয়ভাবে ‘দাঙ্গোগি গুক’ বা ‘মিষ্টি মাংসের স্যুপ’ (sweet meat soup) নামে পরিচিত এই খাবারটিকে উত্তর কোরিয়ার সরকার দীর্ঘদিন ধরেই একটি ঐতিহ্যবাহী স্বাস্থ্যকর খাবার হিসেবে প্রচার করে আসছে। ধারণা করা হয়, গরম আবহাওয়ায় এটি শরীরের শক্তি পুনরুদ্ধারে সহায়তা করে। সরকারিভাবে এর পক্ষে প্রচার চালানো হলেও, খাবারটি বেশ ব্যয়বহুল এবং অনেক সাধারণ নাগরিকের নাগালের বাইরে।

ইতিমধ্যেই স্থানীয় কর্তৃপক্ষ পিয়ংইয়ং, উত্তর পিয়ংগান,  জাগাং প্রদেশের কিছু অংশ এবং বেশ কয়েকটি মধ্য ও দক্ষিণাঞ্চলীয় জেলার জন্য পৃথকভাবে সতর্কতা জারি করেছে। এই সব এলাকায় আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা ৩৫ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে পৌঁছানোর পূর্বাভাস দেওয়া হয়েছে।প্রচণ্ড গরম নিয়ে সাধারণ মানুষকে সতর্ক করে দিয়েছেন পিয়ংইয়ং জেনারেল হাসপাতালের এক সিনিয়র চিকিৎসক। তাঁর কথায়, ‘তীব্র গরমের কারণে হৃদরোগ, ডায়াবেটিস এবং হাইপারথাইরয়েডিজমের মতো শারীরিক সমস্যাগুলো আরও জটিল হয়ে উঠতে পারে।  পাশাপাশি হিট এক্সহশন (অতিরিক্ত গরমে শরীর দুর্বল হয়ে পড়া) ও হিটস্ট্রোকের ঝুঁকিও বেড়ে যেতে পারে।’

 

কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাবেন, কাউকে টাকা ধার দিলে বিপদে পড়বেন……

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর