৯০ মিনিট জেরার পরে থানা থেকে ছাড়া পেলেন উদয়নিধি স্ট্যালিন

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: অভিনেত্রী তৃষা কৃষ্ণনকে নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগে ধৃত বিরোধী দলনেতা উদয়নিধি স্ট্যালিনকে ৯০ মিনিট জেরার পরে জামিনে মুক্তি দিয়েছে পুলিশ। মঙ্গলবার (৪ অগস্ট) রাতেই মুক্তি পেয়ে সেঙ্গিপাত্তি থানা থেকে চেন্নাইয়ের উদ্দেশে রওনা দিয়েছেন তিনি। থানার বাইরে ডিএমকে’র কয়েকশ কর্মী-সমর্থক মালা পরিয়ে উদয়নিধিকে বরণ করে নেন।

গতকাল সোমবার (৩ অগস্ট) তাঞ্জাভুরে এক জনসভায় কাবেরী জলবন্টন নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়কে নিশানা করেন বিরোধী দলনেতা উদয়নিধি। এমনকি বিজয়ের কথিত প্রেমিকা  অভিনেত্রী তৃষা কৃষ্ণনকে নিয়ে কুরুচিকর মন্তব্যও করেন। ওই মন্তব্যের জেরে তামিলনাডুর প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ডিএমকে সুপ্রিমো এম কে স্ট্যালিনের পুত্র উদয়নিধিকে এদিন সকালে গ্রেফতার করে পুলিশ। তামিলনাড়ুর বিধানসভার বিরোধী দলনেতা উদয়নিধিকে  বাড়ি থেকে বের করতে গিয়ে যথেষ্ট বেগ পেতে হয়েছিল পুলিশকে। নেতাকে গ্রেফতারের খবর পেয়েই ডিএমকে-র সমর্থকরা জড়ো হয়েছিলেন। প্রথমে উদয়নিধিকে সড়কপথেই তাঞ্জাভুর নিয়ে যাওয়া হয়। গ্রেফতারির পরে বিন্দুমাত্র বিচলিত হতে দেখা যায়নি স্ট্যালিন পুত্রকে। প্রিজন ভ্যান থেকেই তিনি বলেছিলেন, ‘এই গ্রেফতার হাস্যকর। আইনি পথে গ্রেফতারির বিরুদ্ধে লড়ব আমি। আমার ভাষণে মুখ্যমন্ত্রী ছাড়া আর কারও নাম নিইনি।’

সড়ক পথেই চেন্নাই থেকে তাঞ্জাভুর নিয়ে যাওয়া হয় উদয়নিধিকে। সেখানে সেঙ্গাপাত্তি থানায় রাখা হয় তাঁকে। গ্রেফতারির বিরুদ্ধে মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন স্ট্যালিন-পুত্র। সেই আর্জির প্রেক্ষিতে বিচারপতি জিকে ইলায়থিরিয়ান নির্দেশ দেন, জিজ্ঞাসাবাদ শেষ হলে থানা থেকেই (স্টেশন বেল) জামিনে মুক্তি দিতে হবে বিরোধী দলনেতাকে। মাদ্রাজ হাইকোর্টের নির্দেশ মেনেই প্রায় দেড়ঘন্টা জেরার পরে রাত সোয়া আটটা নাগাদ উদয়নিধিকে মুক্তি দেওয়া হয়।

ক্যান্সারের কাছে হার মানলেন ‘গজিনি’ অভিনেতা প্রদীপ রাওয়াত

১ অক্টোবর থেকেই সরকারি কর্মীদের বাড়তি ডিএ, নির্দেশিকা জারি করল নবান্ন

ঝরে পড়া চুল ফেলছেন যেখানে-সেখানে? সংসারে হঠাৎ নেমে আসতে পারে বিপদ

চিয়া, ফ্ল্যাক্স নাকি ইসবগুল, জেনে নিন ওজন কমাতে কোন ফাইবার শরীরের জন্য উপকারী?

‘তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খান’, নাগরিকদের নিদান কিম সরকারের

‘সার্ভের পর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে টাকা পাবেন ঠিকাদাররা,’ আশ্বাস দিলীপের

বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ, জানুন আবেদনের পদ্ধতি

পুরুলিয়ার পর্যটনকে চাঙ্গা করতে স্টেকহোল্ডারদের জেলা সম্মেলন, উপস্থিত পর্যটনমন্ত্রী

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

৯০ মিনিট জেরার পরে থানা থেকে ছাড়া পেলেন উদয়নিধি স্ট্যালিন

সঞ্চয়ের সর্বস্ব দিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেছিলেন, ‘ভিটেছাড়া’র নোটিশ পেল ৩০ পরিবার

প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি, কী বললেন অজি পেসার?