১ অক্টোবর থেকেই সরকারি কর্মীদের বাড়তি ডিএ, নির্দেশিকা জারি করল নবান্ন

Share:

নিজস্ব প্রতিনিধি: কথা রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুর্গাপুজোর মুখেই রাজ্যের সরকারি কর্মচারিদের জন্য মহার্ঘ ভাতা বা ডিএ (DA) এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ ত্রাণ বা ডিয়ারনেস রিলিফ বাড়িয়ে ৩৮ শতাংশ করার সিদ্ধান্তের কথা আগেই ঘোষণা করেছিলেন তিনি। আজ মঙ্গলবার (৪ অগস্ট) নবান্নের অর্থ দফতর থেকে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশিকায় জানানো হয়েছে, আগামী ১ অক্টোবর ২০২৬ থেকে নতুন ডিএ ও ডিআর হার কার্যকর হবে।

অর্থ দফতরের অডিট শাখার নির্দেশিকায় বলা হয়েছে, পুরনো বেতন কাঠামোয় (প্রি-রিভাইজড পে স্কেল) থাকা কর্মীদের DA ১৭১ শতাংশ থেকে বেড়ে ২২৩ শতাংশ হবে। প্রি-রিভাইজড পেনশন বা ফ্যামিলি পেনশন পাওয়া পেনশনভোগীরা ১ অক্টোবর ২০২৬ থেকে ২২৩ শতাংশ হারে ডিয়ারনেস রিলিফ পাবেন। এছাড়াও, রাজ্য সরকারি পেনশনভোগী ও ফ্যামিলি পেনশনভোগীদের ক্ষেত্রে রিভাইজড পেনশন/ফ্যামিলি পেনশনের ৩৮ শতাংশ হারে ডিয়ারনেস রিলিফ দেওয়ার কথাও নির্দেশিকায় উল্লেখ রয়েছে। অর্থ দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্য সরকারের সমস্ত দফতরের কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন সরকারি সাহায্যপ্রাপ্ত ও সরকার-পোষিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অশিক্ষক কর্মচারীরা এই সুবিধা পাবেন। এছাড়াও পুরনিগম, পুরসভা, পঞ্চায়েত, সরকারি অধিগৃহীত সংস্থা এবং বিভিন্ন বিধিবদ্ধ সংস্থায় কর্মরতরাও একই হারে বর্ধিত ডিএ পাবেন।

শুধু সরকারি কর্মচারি ও পেনশনভোগীদের ডিএ ও ডিআর যে বাড়ছে তাই নয়। ন্যূনতম মজুরি আইনের মতো কোনও আইনি বিধানের আওতায় না থাকা দৈনিক মজুরিভিত্তিক কর্মীদের দৈনিক মজুরিতে আরও ১১০ টাকা অ্যাড-হক বৃদ্ধি করা হয়েছে। এই বৃদ্ধিও ১ অক্টোবর ২০২৬ থেকে কার্যকর হবে। উল্লেখ্য, কয়েকদিন আগে ভবানী ভবনে রাজ্য পুলিশের একটি অনুষ্ঠানে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন, অতিরিক্ত কুড়ি শতাংশ মহার্ঘ ভাতা (DA) এবং অক্টোবর মাসের বেতন আগাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মিলিনিয়াম পার্কে দু’দিন ব্যাপী খাদ্যমেলার আয়োজন রাজ্য সরকারের

শ্বশুরবাড়িই ছিল পাক গুপ্তচরের গোপন ডেরা! ধৃত শফিকুলকে ঘিরে তদন্তে চাঞ্চল্যকর তথ্য

‘ছেড়ে যেও না’, প্রতিবেশী ভারতীয় দম্পতিকে হাত ধরে অনুরোধ মার্কিন মহিলার, ভাইরাল ভিডিও

মুম্বইয়ে স্বাধীনতা দিবস পালন অক্ষয়ের, খালি পায়ে ‘তেরঙ্গা’ উত্তোলন নায়কের, ভাইরাল ভিডিও

১০৪ ফুট উচ্চতার ‘তেরঙ্গা’ উত্তোলন করে নজির গড়ল অশোকনগর

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের

‘ভাল তৃণমূলরা বাড়িতেই বসে থাকুন, বিজেপিতে স্থান নেই,’ সাফ জানালেন শমীক

টুলু-কাণ্ডে গ্রেফতার সরকারি কর্মচারী, বাড়িতে মিলল জমির দলিল

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

বাধ সাধল আবহাওয়া, স্বাধীনতা দিবসে সুন্দরবন সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

স্বাধীনতা দিবসে ঋত তৃণমূলের ‘কাছাকাছি’ কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ, জল্পনা

বেজোসের সঙ্গে হাত মিলিয়ে Liverpool কিনলেন শিল্পপতি লক্ষ্মী মিত্তলের জামাই