ক্ষমতা দখলের স্বপ্ন ভেঙে খানখান, এবার ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্ত জামায়াতের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদশের শাসনভার নিজেদের হাতের মুঠোয় আনার স্বপ্ন ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে পাকিস্তানপন্থী দল জামায়াতে ইসলামীর। বিএনপির কাছে গো-হারা হেরেছে একসময়ে তাঁদেরই সঙ্গী থাকা রাজনৈতিক দল। এই হারের পর এবার জামায়াতে ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।  রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে ফেসবুকের এক পোস্টের মাধ্যমে তিনি এই কথা জানিয়েছেন। 

ফেসবুক  পোস্টে তিনি লিখেছেন, ‘আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং সার্বিক কার্যক্রমে ওয়াচডগ হিসেবে কাজ করবে ছায়া মন্ত্রীসভা।’ এই ঘোষণার পরেই বাংলাদেশের রাজনীতিতে নতুন চর্চা শুরু হয়েছে। 

কি এই ছায়া মন্ত্রিসভা জেনে নিন… 

ছায়া মন্ত্রিসভা হলো এমন একটি প্রক্রিয়া, যেখানে সংসদের প্রধান বিরোধীদলীয় নেতার নেতৃত্বে বিরোধী দল থেকে একদল জ্যৈষ্ঠ সদস্য একটা মন্ত্রিসভা গঠন করেন। এটি সরকারের মন্ত্রিসভার বিকল্প হিসেবে কাজ করে। এখানে, প্রতিটি সরকারী মন্ত্রীদের বিপরীতে একজন ছায়া মন্ত্রিসভার সদস্য থাকেন যিনি সরকারে থাকার মন্ত্রীর কাজকে বিশ্লেষণ করেন এবং প্রয়োজনে বিকল্প পথের কথা তুলে ধরেন। উন্নত বিশ্বের কিছু দেশে এমন মন্ত্রিসভা রয়েছে যারা ক্ষমতাসীনদের বিরুদ্ধে কেবল বিরোধী দল হয়েই সংসদে কথা বলেন না বরং সরকারের মন্ত্রিসভার আদলে কিছুটা ছোট পরিসরে বিরোধী দলের একটা ‍‍`কেবিনেট প্ল্যাটফর্ম‍‍` রূপে কাজ করেন।  

 বাংলাদেশের  রাজনীতিতে দীর্ঘদিন জোট-নির্ভর দল হিসেবে পরিচিত বাংলাদেশ জামায়াতে ইসলামী।  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জিততে না পারলেও নিজেদের ক্ষমতা বুঝিয়েছে।  ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোট হওয়া এই নির্বাচনে বেসরকারি ফলাফলে দলটি এককভাবে ৬৮টি আসনে জয় পেয়েছে, যা তাদের রাজনৈতিক ইতিহাসে সর্বোচ্চ। জোট হিসেবে হি  এই সংখ্যা দাঁড়িয়েছে ৭৭।   সরকার গঠনের পর্যায়ে না পৌঁছালেও  বাংলাদশের বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে জামায়াত।  অন্যদিকে খালেদা জিয়ার দল  বিএনপি এককভাবে ২০৯টি আসনে এবং জোটগতভাবে ২১২টিতে জয়ী হয়েছে।  তবে ৬৮টি আসন জেতা জামায়াত বাংলাদেশের রাজনীতিতে বেশ প্রভাব ফেলতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না।   কারণ, ১৯৯৬ সালে এককভাবে নির্বাচনে লড়ে তারা পেয়েছিল মাত্র ৩টি আসন। 

টিআরপি-তে বড় রদবদল, ‘পরশুরাম’-এর মুখ পুড়িয়ে শীর্ষে ‘জোয়ার ভাঁটা’

‘সুন্দরী হয়েও কেন হাসেন না’, ক্ষেপে মহিলা সাংবাদিকের উপরে চড়াও হলেন ট্রাম্প

দীর্ঘদিনের স্বপ্নপূরণ! দন্ডি কেটে ‘নৈহাটির বড়মার’ কাছে বর্ধমানের বিজেপি কর্মী

টেকনিশিয়ান স্টুডিওতে ধুন্ধুমার কাণ্ড, কলাকুশলীদের উপর ডিম, ইটবৃষ্টি, কারণ কী?

আফগানিস্তানের বিপক্ষে কোহলির জায়গায় খেলবেন কে? দৌড়ে এগিয়ে দুই তারকা

‘বাপ-বেটা চোর’, সন্দীপন সাহার বাড়ির সামনে শ্লোগান স্থানীয়দের, সামিল বিজেপি কর্মীরাও

পদত্যাগ করলেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী

মদের নেশায় হাসপাতালে পুলিশ অফিসারকে চড়! ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য

গ্রেফতার হবেন মমতা? দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

ভয়ে খাটের তলায় মাথাভাঙার তৃণমূল নেতা, কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার

দুধের চেয়েও বেশি ক্যালসিয়াম! হাড় মজবুত রাখতে বানিয়ে নিন রাগি গন্ড পোরিজ

সমাজমাধ্যমে নিজের বায়ো থেকে তৃণমূলের পরিচয় সরিয়ে দিলেন দেবাশিস কুমার!