দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভয় দেখিয়ে গৃহবধূকে লাগাতার দেড় বছর ধরে ধর্ষণের অভিযোগ সাংবাদিকের বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর: ভয় দেখিয়ে  এক গৃহবধূকে দেড় বছর ধরে লাগাতার ধর্ষণের অভিযোগ উঠল এক সাংবাদিকের বিরুদ্ধে। দেশের প্রথম সারির দৈনিক পত্রিকা ‘দৈনিক ইত্তেফাক’ এর গাজীপুর প্রতিনিধি আসাদুজ্জামান সাদ ওরফে আসাদের (৪০) বিরুদ্ধে আদালতে মামলা দায়েরের পাশাপাশি জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা মহিলা। গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফারজানা ফারুক ধর্ষণের অভিযোগ নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। আগামী ৯ জুনের মধ্যে তদন্ত শেষ করে সিআইডিকে আদালতে রিপোর্ট দিতে বলা হয়েছে। পাশাপাশি নির্যাতিতার অভিযোগের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক।

গত কয়েকদিন ধরেই গাজীপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে শোরগোল ফেলে দিয়েছে ৬ মিনিট ১৮ সেকেন্ডের একটি অডিও ক্লিপিংস। অশ্লীল ওই অডিও ক্লিপিংসে অভিযুক্ত সাংবাদিক কীভাবে নির্যাতিতাকে পণবন্দি করে লাগাতার ধর্ষণ করে এসেছে সে সংক্রান্ত কথাবার্তা রয়েছে। অডিওটি ফাঁস হওয়ার পরেই গুণধর সাংবাদিকের শাস্তির দাবিতে সরব হয়েছেন স্থানীয় সাংবাদিকসহ সাধারণ মানুষ।

অন্যদিকে মঙ্গলবার আদালতে দায়ের করা মামলায় নির্যাতিতা জানিয়েছেন, ‘তাঁর স্বামী পেশায় একজন গাড়ি চালক।  অভিযুক্ত আসাদ তার স্বামীর পূর্ব পরিচিত থাকায় মাঝে মধ্যে তাদের বাড়িতে যেত। একপর্যায়ে তাঁর ফোন নম্বর সংগ্রহ করে প্রায়ই ফোনে বিরক্ত করার পাশাপাশি নানা কুপ্রস্তাব দিত। এমনকী অশ্লীল ছবি পাঠাত। ২০২০ সালের ৬ জুন আচমকা বাড়িতে হাজির হয় আসাদ। স্বামী বাড়িতে না থাকার সুবাদে জোর করে ধর্ষণ করে। ঘটনার কথা কাউকে জানালে স্বামী ও সন্তানদের ক্ষতি করা হবে বলেও হুমকি দেয়। তার পর থেকে ভয় দেখিয়ে দেড় বছর ধরে বাড়িতে ও বিভিন্ন স্থানে নিয়ে অসংখ্যবার ধর্ষণ করেছে। বাধ্য হয়ে বিষয়টি পরিবারের সদস্যদের জানালে বিভিন্ন মামলায় জড়িয়ে স্বামীকে একাধিকবার জেল খাটায় আসাদ। গত ১ মার্চ শেষ বারের মতো ধর্ষণ করে।’

Published by:

Share Link:

More Releted News:

বিশ্ববিদ্যালয়ে ঢুকে অধ্যাপিকাকে জুতোপেটা করলেন তারেকের দলের নেতা

তারেক জমানায় অব্যাহত হিন্দু নিধন, এবার সন্ন্যাসীকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হল

ভোটের দায়িত্ব পালনে অস্বীকার করায় দুই কলেজ শিক্ষককে বরখাস্ত করল নির্বাচন কমিশন

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ