খুঁজেই পাওয়া যায়নি আহত জুলাই যোদ্ধাদের, হাসিনার বিরুদ্ধে গণহত্যার চেষ্টা মামলা প্রত্যাহারের সুপারিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ২০২৪ সালের ৫ অগস্ট সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যূত হয়ে ঢাকা ছেড়ে পালানোর পরেই মোল্লা মুহাম্মদ ইউনূস প্রশাসনের নির্দেশে দেশের বিভিন্ন প্রান্তে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হয়েছিল কয়েক হাজার খুনের চেষ্টা মামলা। ওই মামলার সিংহভাগই যে রাজনৈতিক প্রতিশোধের জন্য করা হয়েছিল, তার প্রমাণ মিলতে শুরু করেছে। জুলাই বিপ্লবের সময় সাহেদ আলীসহ ১০ জনকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় ‘আহতদের হদিস না পাওয়ায়’ বঙ্গবন্ধু কন্যা-সহ ১১৩ জনকে অব্যাহতির সুপারিশ করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

আদালত সূত্রে জানা গিয়েছে, ক্ষমতা হারানোর এক মাসের মাথায় ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর ধানমন্ডি থানায় শেখ হাসিনা-সহ ১১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে সাহেদ আলী নামে আহত এক জুলাই যোদ্ধার ভাই। সাহেদের ভাই শরীফের দায়ের করা অভিযোগে বলা হয়, ‘২০২৪ সালের ৪ অগস্ট সীমান্ত স্কয়ার থেকে কাজ শেষে বাড়ি ফেরার পথে ধানমন্ডি ২৭-এর মীনা বাজারের সামনে আহত হন সাহেদ আলী। তার সঙ্গে আহত হন ঢাকা কলেজ ও সিটি কলেজের কয়েকজন শিক্ষার্থীসহ মোট নয়জন। মামলার তদন্তে নেমে চার জনকে গ্রেফতার করে ধানমন্ডি থানার পুলিশ। পরে আদালতের তরফে তদন্তের দায়িত্ব দেওয়া হয় পিবিআইকে।

তদন্তভার পাওয়ার পর পিবিআই ইন্সপেক্টর শাহজাহান ভূঁইঞা আহতদের খুঁজে বের করার চেষ্টা করলেও তাদের সন্ধান পাননি। ঘটনাস্থল সংলগ্ন হাসপাতালগুলিতে খোঁজ নেওয়া হয়। কিন্তু মামলায় উল্লেখিত কোনও আহত ব্যক্তি সেখানে চিকিৎসা নেননি বা ভর্তি হননি বলে তথ্য পাওয়া যায়। এর পরেই শেখ হাসিনা-সহ ১১৩ জনকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করে আদালতে প্রতিবেদন দেওয়া হয়। আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন নাসিমের কথায়, ‘ধর্মের কল বাতাসে নড়ে। আমরা তো আগেই বলেছিলাম, সাধারণ মানুষকে চাপ দিয়ে মিথ্যে মামলা দায়ের করিয়েছে ইউনূস সরকার।

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?

মৃত মানুষের জুতো ব্যবহার করা উচিত? কী ক্ষতি হতে পারে জানুন…