শেখ হাসিনার বাসভবন লুটপাটে নেতৃত্ব দেওয়া জঙ্গি নেত্রী কারিনা কায়সার নেই

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: কথায় বলে, ‘পাপ ছাড়ে না বাপকে।’ পৌনে দু’বছর আগে ২০২৪ সালের ৫ অগস্ট সেনা অভ্যুত্থানের পরে দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবনে লুঠতরাজ চালিয়েছিল উন্মত্ত জনতা। ওই লুটপাটে নেতৃত্ব দিয়েছিলেন জামায়াতে ইসলামীর মহিলা শাখার নেত্রী কারিনা কায়সার। শনিবার (১৬ মে) দক্ষিণ ভারতের চেন্নাইয়ের এক হাসপাতালে মারা গিয়েছেন তিনি। লিভার-সংক্রান্ত জটিলতায় দীর্ঘদিন আক্রান্ত ছিলেন। কারিনার মৃত্যুর খবর রটে যেতেই ফেসবুক-সহ সমাজমাধ্যমে উল্লাসে মেতে উঠেছেন আওয়ামী লীগ সমর্থকরা। অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন, ‘যেমন কর্ম, তেমন ফল’।

বাংলাদেশের জাতীয় ফুটবল দলের প্রাক্তন খেলোয়াড় কায়সার হামিদের মেয়ে কারিনা কায়সার দীর্ঘদিন ধরেই জামায়াত ইসলামীর মহিলা শাখার নেত্রী ছিলেন। ২০২৪ সালে জুলাই গণ আন্দোলনের সময়ে ঢাকার মেট্রো রেল, বাংলাদেশ টেলিভিশন ভবনে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত ছিলেন। শুধু তাই নয়, ৫ অগস্ট শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে সঙ্গীসাথী নিয়ে লুটপাট চালিয়েছিলেন। বাবা কায়সার হামিদকে সঙ্গে নিয়ে শেখ হাসিনার ব্যক্তিগত ল্যাপটপ সহ আরও একাধিক মূল্যবান জিনিস হাতিয়ে নিয়ে খবরের শিরোনামে উঠে এসেছিলেন। শুধু তাই নয়, ফেসবুকে ওই লুটপাটের ঘটনা লাইভও করেছিলেন।

সম্প্রতি লিভার সংক্রান্ত অসুখে অসুস্থ হয়ে রাজধানী ঢাকার এক হাসপাতালে ভর্তি হন। দ্রুত পরিস্থিতির অবনতি ঘটে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা জানান, শরীরে সংক্রমণ হয়েছে এবং তিনি হেপাটাইটিস এ-তে আক্রান্ত হয়েছেন। আগে থেকেই ফ্যাটি লিভারের সমস্যা থাকায় জটিলতা ক্রমে বাড়তে থাকে এবং একপর্যায়ে লিভার ফেলিওর হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।চিকি‍ৎসার জন্য গত ১১ মে তাকে চেন্নাইতে পাঠানো হয়। তবে শেষ রক্ষা হয়নি। প্রয়াত জঙ্গি নেত্রীর বাবা কায়সার হামিদ জানিয়েছেন, আগামিকাল রবিবার কারিনার দেহ দেশে ফেরানো হবে। সোমবার শেষকৃত্য সম্পন্ন হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে বিদ্রোহ আওয়ামী লীগের একাংশের, নিউটাউনের গোপন ডেরায় বৈঠক

আগামী বছর আইপিএলে খেলবেন ধোনি? ভিতরের তথ্য ফাঁস করলেন চেন্নাইয়ের খেলোয়াড়

এবার অজয়ের নতুন শত্রু জয়দীপ আহলাওয়াত, প্রকাশ্যে ‘দৃশ্যম ৩’ ট্রেলার

মদ খেলে মিলবে না দেবী দুর্গার দর্শন, নিদান চক্রবেড়িয়া সার্বজনীন পুজো কমিটির

চুঁচুড়ায় নার্সিংহোমে চরম অব্যবস্থা, অভিযানে গিয়ে পরিষেবা বন্ধ করল স্বাস্থ্য দফতর

বাংলাদেশে সেনাবাহিনীর দুই গোষ্ঠীর মধ্যে গুলির লড়াই, নিহত দুই জওয়ান

পুনরায় চালু হল দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কলকাতা-বাঁকুড়া সরকারি ভলভো বাস পরিষেবা

জ্বালানির জ্বলুনি, বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম ছাড়াল ১০০ ডলার

নামের বানানে অতিরিক্ত ‘F’! SIR-এর নোটিস পেলেন ভারতরত্ন প্রাপ্ত বিজ্ঞানী সিএনআর রাও

‘দুঃসাহস কীভাবে হল?’ CJP কাণ্ডে নির্দেশ অমান্য করায় ম্যাজিস্ট্রেটকে ধমক সুপ্রিম কোর্টের

বাগবাজার সার্বজনীনের পুজো হবে? কলকাতা হাইকোর্টের রায়ের অপেক্ষায় উদ্যোক্তারা

সেনসাসের কাজ শেষ না হওয়া পর্যন্ত বদলি নয়! শিক্ষকদের জন্য নয়া নির্দেশিকা জারি করল বিকাশ ভবন

একদিকে মিলছে দেহ! অন্যদিকে প্রিয়জনদের ফেরার অপেক্ষা, নেপালে মৃত বেড়ে ১৩৬৫

দিল্লির ওখলায় অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১, আহত ৪