৮১ দিন বাদে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরলেন খালেদা জিয়া

শারীরিক অসুস্থতার কারণে গত ১৩ নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিএনপি চেয়ারপার্সন।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় দীর্ঘ ৮১ দিন বাদে হাসপাতাল থেকে ছাড়া পেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। মঙ্গলবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের ‘ফিরোজা’য় ফিরেছেন তিনি। এদিন খালেদা জিয়াকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার খানিক আগেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেডিকেল বোর্ডের অন্যতম সদস্য ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী বলেন, ‘করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় করোনা ঝুঁকি এড়াতেই হাসপাতাল থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বাড়িতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাড়িতে থেকেই চিকি‍ৎসা চলবে।’

শারীরিক অসুস্থতার কারণে গত ১৩ নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিএনপি চেয়ারপার্সন। নানা জটিল রোগে ভোগার কারণে এবং দ্রুত শারীরিক অবস্থার অবনতি ঘটায় আইসিইউতে স্থানান্তরিত করা হয় তাঁকে। দলনেত্রীকে যাতে উন্নত চিকি‍ৎসার জন্য বিদেশে পাঠানো হয়, তার জন্য সরকারের উপরে চাপ সৃষ্টি করে রাজপথে নেমে আন্দোলনও শুরু করেছিলেন বিএনপি নেতা-কর্মীরা। এমনকী খালেদার পরিবারের সদস্যরাও সরকারের শীর্ষ মহলের কাছে একই অনুরোধ জানিয়েছিলেন। যদিও দণ্ডিত আসামি হওয়ায় প্রাক্তন প্রধানমন্ত্রীকে বিদেশে যাওয়ার অনুমতি দেয়নি শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার।

গত কয়েকদিন ধরেই অবশ্য প্রাক্তন প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি ঘটছিল। এদিন খালেদার চিকি‍ৎসার দায়িত্বে থাকা মেডিকেল বোর্ডের সদস্যরা জানান, বিএনপি চেয়ারপার্সনের প্রধান সমস্যা লিভার সিরোসিস। লিভার পরিবর্তনই একমাত্র পথ। যদিও আপাতত লিভার পরিবর্তন করার মতো ঝুঁকি নেওয়া সম্ভব নয়। হাসপাতালে ভর্তির সময়ে বিএনপির চেয়ারপার্সনের অন্ত্রে লাগাতার রক্তক্ষরণ চলছিল। তা বন্ধ করা সম্ভব হয়েছে।’ চিকি‍ৎসকরা ছুটি দেওয়ার পরে এদিন রাত সাড়ে সাতটা নাগাদ হাসপাতাল থেকে বাড়ির উদ্দেশে রওনা দেন প্রাক্তন প্রধানমন্ত্রী।   

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই