ঢাকাতেই চিকিৎসা চলবে খালেদা জিয়ার, শারীরিক অবস্থা কেমন?

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আপাতত ঢাকাতেই চিকিৎসা হবে খালেদা জিয়ার। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু তাঁর শারীরিক অবস্থা এয়ার অ্যাম্বুল্যান্সে করে নিয়ে যাওয়ার মতো নয়। তাই তাঁকে আপাতত ঢাকা রেখেই চিকিৎসা করা হচ্ছে।

হাসপাতাল সূত্রে খবর, খালেদা জিয়ার হৃদযন্ত্রের সমস্যা রয়েছেই। পাশাপাশি বাকি সমস্যাগুলোতেও পরিবর্তন হয়নিষ লন্ডনে নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি এই মুহূর্তে নেই খালেদা জিয়ার। প্রতিদিন ডায়লেসিস করতে হচ্ছে বিএনপি চেয়ারপার্সনের। ঢাকা থেকে লন্ডনের দীর্ঘ পথের জার্নি তাঁর শরীরের ক্ষেত্রে ভালো হবে না বলে জানিয়েছেন চিকিৎসকরা। আগামী কয়েকটি দিন তাঁর শারীরিক বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিডনি কার্যক্ষমতায় স্থায়ী উন্নতি আসা সমস্যার।খালেদা জিয়ার পুত্রবধূ জুবেইদা রহমান প্রতিদিনই হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিএনপি চেয়ারপার্সনকে লন্ডনে উড়িয়ে নিয়ে যাওয়ার জন্য যে এয়ার অ্যাম্বুলান্স আসার কথা ছিল। এয়ার অ্যাম্বুলান্সটির পরিচালন সংস্থা জার্মানির এফএআই এভিয়েশনা গ্রুপ আপাতত তাদের নির্ধারিত স্লট বাতিলের আবেদন জানিয়েছে।

গত ২৩ নভেম্বর রবিবার রাতে হঠাৎ শ্বাসকষ্ট দেখা দেওয়ায় প্রাক্তন প্রধানমন্ত্রীকে তড়িঘড়ি এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষায় ফুসফুসে সংক্রমণ ধরা পড়লে তাঁকে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে এসডিইউ থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়। গত ১৭ দিন ধরে তিনি চিকিৎসাধীন। গত বুধবার দুপুরে ব্রিটেন থেকে ঢাকায় পৌঁছন বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বেলে। বিমানবন্দর থেকে সরাসরি তিনি এভারকেয়ার হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার অবস্থা পর্যবেক্ষণ করেন। রাতে চিন থেকে চারজন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় এসে মেডিকেল বোর্ডে যোগ দেন। কিন্তু চিকিৎসায় তেমন সাড়া দিচ্ছেন না প্রাক্তন প্রধানমন্ত্রী। ফলে উদ্বেগ ক্রমশ বাড়ছে। হাসপাতাল চত্বরের বাইরে ভিড় করছেন বিএনপি নেতা-কর্মীরা। ভিড় সামলাতে মোতায়েন করা হবে বিজিবি। এছাড়া খালেদার নিরাপত্তার জন্য স্পেশাল সিকিওরিটি ফোর্সের সদস্যদের মোতায়েন করা হয়েছে।

 

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের