‘হামুন’ আতঙ্কে বরিশাল থেকে বন্ধ লঞ্চ চলাচল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ঘণ্টায় ২৩ কিমি গতিবেগে উপকূলের দিকে এগোচ্ছে। মূলত বাংলাদেশের উপকূল স্পর্শ করার দিকে এগিয়ে চলেছে ‘হামুন’। ১০টি জেলা এর প্রভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সবরকম সতর্কতা নিয়েছে প্রশাসন। এবার বরিশাল থেকে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ করার ঘোষণা করল বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ। মঙ্গলবার সকাল ১০টা থেকে অভ্যন্তরীণ ও ঢাকা-বরিশালের সমস্ত লঞ্চ বাতিল করা হয়েছে।

মঙ্গলবার (২৪ অক্টোবর) নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যাবস্থাপনা বিভাগ বরিশালের সহকারী পরিচালক রিয়াদ হোসেন বলেন, “পটুয়াখালী, ভোলা, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষীপুর ও চাঁদপুর জেলা এবং এগুলির তৎসংলগ্ন অঞ্চল ৭ নম্বর বিপদ সংকেতের আওতায় থাকবে। বরিশাল নদী বন্দরে ২ নম্বর বিপদ সংকেত থাকবে। তাই লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে”।

বাংলাদেশের নৌ-পুলিশের পক্ষ থেকে সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। উপকূল এলাকায় মাইকিং করে সচেতনতা বার্তা দেওয়া হচ্ছে। মাছ ধরার নৌকো, যাত্রীবাহী ট্রলার, লঞ্চগুলি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার ও নোঙর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত বন্ধই থাকবে জলযান চলাচল।

উল্লেখ্য, বাংলাদেশে ‘হামুন’ আতঙ্কে ইতিমধ্যেই ১০ জেলার ১৫ লক্ষ মানুষকে আশ্রয়শিবিরে সরানোর জন্য চিহ্নিত করা হয়েছে। বাংলাদেশের  উপকূলীয় এলাকায় ৩ থেকে ৫ ফুটের বেশি জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। হামুনের প্রভাবে ঢাকা সহ একাধিক এলাকায় ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে। প্রত্যেক জেলায় ২০ লাখ টাকা, ৫০ টন চাল, গো ও শিশু খাদ্যের জন্য এক কোটি টাকা করে মোট দুই কোটি টাকা বরাদ্দ দেওয়া হ‌য়ে‌ছে বলে জানিয়েছে বাংলাদেশ কর্তৃপক্ষ।  

বাংলাদেশের স্থানীয় সময় সকাল ৯টায় আবহাওয়া অধিদফতর জানিয়েছে,  ‘হামুন’ ঘূর্ণিঝড়টি উত্তর-পূর্বদিকে অগ্রসর হয়ে বুধবার সকালে ভোলা থেকে বরিশাল ও চট্টগ্রাম উপকূল স্পর্শ করবে।  ঘণ্টায় ৯০ থেকে ১১০ কিলোমিটারের মধ্যে এগিয়ে আসবে এই ঘূর্ণিঝড়।  চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৪৪৫ কিমি পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে  ৪১০ কিমি পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৩২৫ কিমি দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা থেকে ৩১০ কিমি দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে।  

মৃতপ্রায় জলঙ্গীর প্রাণ ফেরাতে সাইকেলে চেপে কৃষ্ণনগর থেকে দিল্লির পথে দুই প্রবীণ

দুবাই স্টেডিয়ামে নকভিকে নিশান করে ‘ট্রফি চোর’ স্লোগান! অপমানিত হয়ে মাঠ ছাড়ার ভিডিও ভাইরাল

লেনিন থেকে কার্ল মার্কস সরণি, বিজেপির জমানায় নাম বদলাচ্ছে শহরের একাধিক রাস্তার

জুয়া-র ঠেকে হানা দিতেই পুলিশকে লক্ষ্য করে বোমা, মুর্শিদাবাদে জখম ASI

পুলিশি হেফাজতে আসামির অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, ‘মেরে ফেলা হয়েছে’, দাবি পরিবারের

পদ্মার ভয়াবহ ভাঙনে তলিয়ে গেল মনসা মন্দির, আতঙ্কে রাধাকৃষ্ণপুরের বাসিন্দারা

২০০ বছর পর গণেশ চতুর্থীতে বিরল যোগ, ভাগ্য খুলবে ৫ রাশির

‘বাড়ির চাকর-বাকরকেও প্রার্থী করে তৃণমূল’, তীব্র কটাক্ষ দিলীপের

পার্কিং নিয়ে বচসা! ‘অপারেশন সফেদ সাগর’-এ অংশ নেওয়ার সেনার উপর হামলার অভিযোগ

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

ইউক্রেন সীমান্তে রাশিয়ার ড্রোন হামলা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী

ট্রফি না নেওয়ার কথা আগেই জানিয়েছিল BCCI, ফাঁস এশিয়া কাপ নিয়ে নকভির নাটক

দক্ষিণবঙ্গে ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?