ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: তারেক রহমানের বাংলাদেশে ভারতীয়দের কতটা ঘৃণার চোখে দেখা হয়, ফের তার প্রমাণ মিলল। পোশাক ব্যবসার কাজে ঢাকায় এসে নাশকতার অভিযোগে ধৃত পশ্চিমবঙ্গের বসিরহাট মহকুমার মাটিয়ার বাসিন্দা রবিউল ইসলামের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না। বুধবার (২৩ সেপ্টেম্বর)ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার (যিনি ভারতের সেভেন সিস্টার্সকে টুকরো করার হুমকি দিয়েছিলেন) এজলাসে রবিউলের হয়ে লড়ার কথা ছিল আইনজীবী রুবেল আহমেদের। কিন্তু আদালতের অনুমতি ছাড়া রবিউল ওকালতনামায় সই করেছেন এমন ছেঁদো যুক্তি দেখিয়ে রুবেলকে লড়তে দেননি বিচারক। একতরফাভাবেই সরকারি আইনজীবীর বক্তব্য শুনে রবিউলকে চার দিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছেন।

গত ১৪ সেপ্টেম্বর বৈধ ভিসা নিয়েই সাতক্ষীরা (ভেড়ামারা-ঘোজাডাঙা)পেরিয়ে বাংলাদেশে ঢুকেছিলেন রবিউল। তার পর পৌঁছে যান ঢাকায়। উত্তরায় এক অতিথিশালায় উঠেছিলেন। গত সোমবার (২১ সেপ্টেম্বর) রাত তিনটে নাগাদ সেখান থেকেই গ্রেফতার করা হয় তাঁকে। অভিযোগ, বাংলাদেশে এসে আওয়ামী লীগের হয়ে নাশকতামূলক কাজকর্মে লিপ্ত ছিলেন পেশায় ব্যবসায়ী রবিউল। তাছাড়া ভারতের বৈদেশিক গুপ্তচর সংস্থা ‘র’-এর এজেন্ট হিসেবেও নাকি কাজ করছেন। বৈধ ভিসা থাকা সত্বেও কিভাবে শুধু সন্দেহের বশে একজন ভারতীয় নাগরিককে গ্রেফতার করা হল, সেই প্রশ্নের জবাবে ঢাকা গোয়েন্দা পুলিশের রমনা শাখার এসআই বিনয় কুমার রায় বলেন, ‘বাংলাদেশে আসার পর থেকেই রবিউলের গতিবিধি ও কর্মকাণ্ড অত্যন্ত সন্দেহজনক ছিল। তাঁর ড্রাইভিং লাইসেন্স ও আধারের জন্ম তারিখের সঙ্গে পাসপোর্টের জন্ম তারিখের মিল নেই। তিনি এর আগে অনেকবার বাংলাদেশ ভ্রমণ করলেও সুনির্দিষ্ট কারণ দেখাতে পারেননি।’

ধৃত রবিউল অবশ্য আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ অস্বীকার করেছেন। এজলাসে দাঁড়িয়েই বিচারকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাকে অকারণে হেনস্তা করা হচ্ছে। নাশকতার সঙ্গে আমার কোনও যোগ নেই। আমি প্রায় বাংলাদেশে আসি। এখনকার বন্ধুদের গার্মেন্ট বিজনেস আছে। তারা মাল (পণ্য) পাঠায়, আমি সেগুলো দেখভাল করছি। গার্মেন্টস ব্যবসার সঙ্গেও জড়িত।’ গ্রেফতারের পর পরিবারের সদস্য কিংবা বাংলাদেশে থাকা ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে তাঁকে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেছেন তিনি।

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা

বালি স্টেশনে ট্রেন ধরতে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, জখম ২