নির্দল প্রার্থী হিসেবে লড়তে পারবেন জামায়েত ইসলামি প্রার্থীরা

এক বছরের বেশি দেরি থাকলেও জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আদালতের নির্দেশে স্বীকৃত রাজনৈতিক দলের মর্যাদা হারিয়েছে কট্টর মৌলবাদী দল জামায়েত ইসলামি (Jamaat-e-Islami)। নির্বাচন কমিশনের (Election Commission) নিবন্ধন (Registration) হারানোয় দলটির কোনও নেতা দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ভোটে লড়তে পারবেন না। তবে নির্দল প্রার্থী (Independent Candidate) হিসেবে ভোটে লড়ার সুযোগ পাবেন তাঁরা। বুধবার সাংবাদিকদের এ কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার (Election Commissioner) আহসান হাবিব খান (Ahasan Habib Khan)। পাশাপাশি জাতীয় সংসদ (Parliament) সহ অন্যান্য নির্বাচন নিয়ে যাতে প্রশ্ন না ওঠে তার জন্য বুথে সিসিটিভি ক্যামেরা (CCTV Camera) ব্যবহারের উপরে নির্বাচন কমিশন বিশেষ জোর দিচ্ছে বলে জানিয়েছেন তিনি।

এক বছরের বেশি দেরি থাকলেও জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে, ঘুরপথে নতুন নাম নিয়ে জামায়েত ইসলামী কমিশনে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিকরণের চেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে এদিন নির্বাচন কমিশনার আহসান হাবীব খান বলেন, ‘আদালতের নির্দেশে জামায়েত ইসলামি নিবন্ধন হারিয়েছে। নতুন কোনও নাম নিয়ে নতুন করে নিবন্ধিকরণের চেষ্টা চালাচ্ছে এমন কোনও তথ্য জানা নেই। জামায়েত ইসলামী আদালতের রায়ে নিবন্ধন হারিয়েছে। তাই দল হিসেবে নির্বাচনে অংশ নিতে পারবে না। তবে নির্দল প্রার্থী হিসেবে জামায়েতের নেতারা লড়তে পারবেন।’

সংসদ নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহার নিয়ে নির্বাচন কমিশনার জানান, ‘কুমিল্লা সিটি করপোরেশন ও পাঁচ পৌরসভার নির্বাচনে সিসিটিভি ব্যবহার করে ভাল সাড়া মিলেছে। আসন্ন গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনেও সিসি ক্যামেরা থাকবে। পরবর্তী সিটি নির্বাচনেও ক্যামেরা থাকবে। আমাদের ইচ্ছা আছে সংসদ নির্বাচনে ৩০০ আসনেই সিসি ক্যামেরা বসানোর। এতে বিশাল অর্থের প্রয়োজন হয়। তাছাড়া বিপুল সংখ্যক ক্যামেরা সরবরাহ করার মতো ক্ষমতা কোনও সংস্থার রয়েছে কিনা, তা নিয়ে খোঁজ-খবর চলছে।’

‘প্রশ্নফাঁসের ঘটনায়  শুক্রবার আরও কড়া ব্যবস্থা’, গভীর রাতে পড়ুয়াদের উদ্দেশে ভিডিও বার্তা মোদির

বড় সাফল্য মোদি সরকারের, ২৬ দিনের মাথায় অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষাসচিবকে সরিয়ে দিল মোদি সরকার

‘যা হওয়ার হয়ে গিয়েছে’, পড়ুয়াদের আন্দোলন গুটিয়ে ফেলার পরামর্শ সলমানের

অর্ধেক মানুষ-আধা জন্তু, চিনের তৈরি নয়া রোবট হয়রান করছে গোটা দুনিয়াকে

কয়েক সেকেন্ডের জন্য চোখে ঝাপসা, তারপর সব স্বাভাবিক, জানেন কোন রোগের ইঙ্গিত?

ইতিহাস ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন! একদিনের ছুটিতে ঘুরে আসুন পশ্চিম মেদিনীপুরের কুরুমবেরা দুর্গ

এক যুবকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিন বোন, বিতর্ক উঠতেই বললেন ‘আমরা সুখী’

উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

বৈভবের তাণ্ডব, জিম্বাবোয়ের বিরুদ্ধে সাত উইকেটে জয়ী শ্রেয়সরা

ইরানকে গুঁড়িয়ে দিতে বোমারু বিমান, যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন ট্রাম্প

ভয় দেখিয়ে প্রোমোটারের থেকে ৫ লক্ষ ‘তোলা’ আদায়ের অভিযোগ, দল থেকে সাসপেন্ড অভিযুক্ত বিজেপি নেতা

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানালেন অরিজিৎ

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের