চিনের ইন্ধনে ভোটের মুখেই বাংলাদেশে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শেখ হাসিনা সরকারের পতনের পিছনে পাকিস্তান-আমেরিকার পাশাপাশি চিনেরও বিশেষ ভূমিকা ছিল বলে অভিযোগ। ২০২৪ সালের জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলনে তাই বিএনপি-জামায়াতে ইসলামীর পাশাপাশি পথে নেমেছিল ‘উদীচী’-সহ একাধিক বাম ঘেঁষা সংগঠন। পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতে আগেই গত বছরই আত্মপ্রকাশ করেছিল মুক্তিযুদ্ধ বিরোধী দল জাতীয় নাগরিক পার্টি। আর এবার জাতীয় সংসদ নির্বাচনের মুখেই চিনের আর্থিক সহযোগিতায় বাংলাদেশে আত্মপ্রকাশ করল নয়া রাজনৈতিক দল। শুক্রবার (১৬ জানুয়ারি) ঢাকার কেন্দ্রীয় শহিদ মিনারে এক সমাবেশের মাধ্যমে ‘নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন বা এনপিএ নামে নয়া দলটির পথ চলা শুরু হয়েছে। মূলত হাসিনা উচ্ছেদ আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেওয়া বাম ও মধ্যপন্থী মতাদর্শের তরুণরা নতুন দলের নেতৃত্বে রয়েছেন।

শহিদ মিনারের সমাবেশে নয়া রাজনৈতিক দলের ৩ জন মুখপাত্র ও ১০১ সদস্যের কেন্দ্রীয় কমিটির সদস্যের নাম ঘোষণা করা হয়েছে। তিন মুখপাত্র হলেন ফেরদৌস আরা রুমী, মঈনুল ইসলাম তুহিন (তুহিন খান) ও নাজিফা জান্নাত। ১০১ জনের কেন্দ্রীয় কমিটিতে জায়গা পাওয়াদের মধ্যে রয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগকারী চার নেতা অনিক রায়, তুহিন খান, অলিক মৃ এবং সৈয়দা নীলিমা দোলা। এ ছাড়া রয়েছেন এনসিপির প্রাক্তন সদস্য সৈয়দ ইমতিয়াজ নদভী। কেন্দ্রীয় কমিটিতে রয়েছেন ভারত বিদ্বেষী হিসাবে পরিচিত বামপন্থী ছাত্র সংগঠন ছাত্র ইউনিয়নের প্রাক্তন সভাপতি বাকী বিল্লাহ, সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান সভাপতি মেঘমল্লার বসু, সাধারণ সম্পাদক মাঈন আহমেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রাক্তন সহ-সমন্বয়ক নূমান আহমাদ চৌধুরী ও রাফসান আহমেদ।

নতুন দলের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রতি তাদের বিশ্বাস নেই। ১৯৭১ সালে বাংলাদেশ প্রকৃত পক্ষে স্বাধীন হয়নি। ২০২৪ সালেই শেখ হাসিনাকে ক্ষমতাচ্যূত করার মাধ্যমে প্রকৃত স্বাধীনতা অর্জিত হয়েছে। বাংলাদেশকে একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসাবে গড়ে তোলা হবে। ধর্মনিরপেক্ষতা বলে কিছু থাকবে না। কেননা, ধর্ম আচরণের নেশা থেকে দেশবাসীকে মুক্ত করা হবে। দলের মূল পাঁচ নীতি হল- গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার এবং প্রাণ, প্রকৃতি ও পরিবেশ সুরক্ষা। সূত্রের খবর, নয়া তাজনৈতিক দলকে আর্থিক মদত জোগাচ্ছে ঢাকায় নিযুক্ত চিনা দূতাবাস এবং বেশ কয়েকটি এনজিও। দলের অন্যতম নেতা মীর হুযাইফা আল মামদূহ , ‘ভারতের আধিপত্যবাদ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ঘিরে তৈরি হওয়া মিথ ভেঙে নয়া রাজনীতির সূচনা করাই প্রধান কাজ।’

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক