দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ২৮ মার্চ হরতালের ডাক বাম জোটের

সকাল ছয়টা থেকে বেলা বারোটা পর্যন্ত দেশজুড়ে হরতাল চলবে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সামনেই রমজান মাস। কিন্তু তার আগেই দেশজুড়ে গ্যাস, ভোজ্য তেল সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া হয়ে উঠছে। ফলে আম আদমির ভোগান্তি চরম সীমায় পৌঁছেছে। এবার দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামী ২৮ মার্চ দেশজুড়ে অর্দদিবস হরতালের ডাক দিল বাম গণতান্ত্রিক জোট। শুক্রবার সাংবাদিক সম্মেলনে জোটের সমন্বয়ক সাইফুল হক জানান, ‘আগামী ২৮ মার্চ সকাল ছয়টা থেকে বেলা বারোটা পর্যন্ত দেশজুড়ে হরতাল চলবে। হরতাল সফল করতে ১৩ মার্চ রবিবার থেকে ২৭ মার্চ পর্যন্ত দেশজুড়ে প্রচার চালানো হবে।’ গত দু’বছর করোনার তাণ্ডবের কারণে হরতালমুক্ত ছিল দেশ। ফের ফিরল সাধারণ মানুষকে দুর্ভোগে ফেলা হঠকারী রাজনৈতিক কর্মসূচি।

এদিন সাংবাদিক সম্মেলনে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক অভিযোগ করেন, ‘“নিত্য প্রয়োজনীয় অতি জরুরি খাদ্যপণ্যের অস্বাভাবিক ও লাগামহীন মূল্যবৃদ্ধিতে দেশের সাধারণ মানুষ আজ নাজেহাল। খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে গত ১০ বছরে বিদ্যুতের দাম বেড়েছে ৯০ শতাংশ, গ্যাসের দাম বেড়েছে ১৪৮ শতাংশ, ডিজেলের দাম বেড়েছে ৮২ শতাংশ, আর জলের দাম বেড়েছে ২৬৪ শতাংশ। বাজার নিয়ন্ত্রণে সরকারের কোনও সদিচ্ছা দেখা যাচ্ছে না। আর সরকারের নিস্ক্রিয়তার ফলেই ‘মুনাফাখোর অসৎ সিন্ডিকেট’ দেশের মানুষকে পুরোপুরি পণবন্দি করে ফেলেছে। প্রতিদিন সাধারণ মানুষের পকেট থেকে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিচ্ছে।’

যদিও বাম গণতান্ত্রিক জোটের ডাকা হরতালের কোনও প্রভাব জনজীবনে পড়বে না বলে দাবি করেছেন শাসকদল আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হানিফ। তাঁর কথায়, ‘দেশের রাজনীতিতে বামপন্থীরা ক্রমশই অপ্রাসঙ্গিক হয়ে পড়ছেন। নিজেদের অস্তিত্ব জানান দিতে আর অশান্তি পাকাতেই ২৮ মার্চ দেশজুড়ে হরতাল ডেকেছেন। সাধারণ মানুষই বামেদের ডাকা হরতাল ব্যর্থ করে দেবেন।’

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

অকালে জন্ম নেওয়ায় চার নবজাতকের মৃত্যু, চিকিৎসকদের প্রচেষ্টায় প্রাণ বাঁচল মহিলার

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

রাজগঞ্জের পর এবার নদিয়ার তেহট্টের দুই চাষিকে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা

বঙ্গোপসাগরে নিম্নচাপের জের, ভারী বৃষ্টির সঙ্গে ঝড়ের সতর্কতা জারি দক্ষিণবঙ্গে

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান

বাঁক কাঁধে ২৫০ কিমি পথ হাঁটলেন ৮৫ বছরের বৃদ্ধ, শিব ভক্তিতে মুগ্ধ নেটদুনিয়া