মুরগি মারতে এসে বিদ্যু‍ৎস্পৃষ্ঠ হয়ে প্রাণ হারাল চিতা

কথায় বলে, ‘চোরের দশদিন, গৃহস্থের একদিন।’

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: কথায় বলে, ‘চোরের দশদিন, গৃহস্থের একদিন।’ মাঝে-মাঝেই হানা দিয়ে খাঁচা ভেঙে মুরগি মেরে আয়েশ করে খেয়েদেয়ে চম্পট দিত বাবাজীবন। দিনের পর দিন তার উ‍ৎপাতে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন মুরগি খামারের মালিক। তাই হানাদারকে সবক শেখাতে খামারের চারিদিকে বিদ্যুতের ফাঁদ পেতেছিলেন। তাকে ধরতে যে মৃত্যুফাঁদ পাতা হয়েছে, তা ঘুণাক্ষরেও টের পায়নি হানাদার। বৃহস্পতিবার গভীর রাতে খামারে এসেছিল মুরগি মেরে খেতে। আর সেই হানা-ই কাল হয়ে দাঁড়ায়। বিদ্যুতের তারে জড়িয়ে প্রাণ হারাল চিতাবাঘটি। শুক্রবার সকালে খামারের পাশে নিথর অবস্থায় হানাদার চিতাবাঘটিকে দেখতে পেয়ে পৈশাচিক উল্লাসে মেতে ওঠেন গ্রামবাসীরা। নিজেদের বীরত্ব দেখাতে গ্রামের মাঝে বাঁশের মাচায় মৃত চিতাবাঘটিকে ঝুলিয়ে রাখেন তাঁরা। ঘটনাটি ঘটেছে নীলফামারি সদর উপজেলার কাঞ্চনপাড়ায়।

চিতা বাঘ হত্যার খবরে শোরগোল পড়ে গিয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান বনকর্মীরা। মৃত চিতাটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান। নীলফামারী সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জেসমিন নাহার সংবাদমাধ্যমকে জানান, আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন) চিতা বাঘকে বাংলাদেশের জন্য অতিবিপন্ন প্রাণীর তালিকায় অন্তর্ভুক্ত করেছে। ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ী চিতা বাঘ সংরক্ষিত প্রাণীর মধ্যে পড়ে। তাই এর শিকার, হত্যা বা কোনও ক্ষতি করা আইনত দণ্ডনীয় অপরাধ। বিষয়টি নিয়ে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চওড়া বড়গাছা ইউনিয়নের কাঞ্চনপাড়ার মুরগির ব্যবসায়ী অলিয়ার রহমান খামারের চারদিকে বিদ্যুতের ফাঁদ পেতে রেখেছিলেন। বৃহস্পতিবার রাতে ওই খামারে হানা দিতে এসে ফাঁদে পড়ে চিতা বাঘটির মৃত্যু হয়। খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা মৃত চিতাবাঘকে দেখতে ভিড় জমান। তার পরে বাঁশের মাচা বানিয়ে মৃত চিতার দেহ দড়িতে বেঁধে ঝুলিয়ে রাখেন।

এই বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক এম এ আজিজ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মৃত চিতাটি সম্ভবত খাবারের সন্ধানেই সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকে পড়েছিল। কিন্তু এইভাবে একটি চিতাকে মেরে ফেলার ঘটনা দুঃখজনক।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়