এই মুহূর্তে

বদলা! রাশিয়ার বিরুদ্ধে ভোট না দেওয়ায় বাংলাদেশকে করোনা টিকা দিচ্ছে না লিথুয়ানিয়া

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ধীরে-ধীরে খুলছে পশ্চিমী দেশগুলির মুখোশ। ইউক্রেনে সামরিক অভিযান নিয়ে রাশিয়ার বিরুদ্ধে আর্থিক নিষেধাজ্ঞা জারি করেই ক্ষান্ত থাকছে না। রাশিয়ার বিরুদ্ধে জাতিসঙ্ঘে ভোট না দেওয়া দেশগুলিকেও সবক শেখাতে নেমে পড়ল। আর পশ্চিমী দেশের বদলা নেওয়ার প্রথম বলি হলো বাংলাদেশ।                                                

ইউক্রেনে হামলা নিয়ে জাতিসঙ্ঘের সাধারণ পরিষদে রাশিয়ার বিরুদ্ধে ভোট দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন সহ ১৪১টি দেশ। বার বার চাপ দেওয়া সত্বেও রাশিয়ার বিরুদ্ধে ভোট দেওয়া থেকে বিরত থেকেছিল চিন, ভারত, পাকিস্তান, বাংলাদেশ সহ বিশ্বের ৩৫টি দেশ। আর তার পর থেকেই যুদ্ধবাজ হিসেবে খ্যাত পশ্চিমী সংবাদমাধ্যমগুলি লাগাতার ওইসব দেশকে রুশ বান্ধব হিসেবে তকমা দিয়ে চলেছে। তার মধ্যেই বাংলাদেশের বিরুদ্ধে কড়া পথে হাঁটল লিথুয়ানিয়া সরকার। জাতিসঙ্ঘে ভোটদানে বিরত থাকার শাস্তি হিসেবে বাংলাদেশকে করোনার টিকা দেওয়ার সিদ্ধান্ত বাতিল করেছে লিথুয়ানিয়া।BANGLADESH

lITHUANIA

বএক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহের শুরুতে বাংলাদেশে ৪ লাখ ৪৪ হাজার ৬০০ ডোজ ফাইজারের টিকা পাঠানোর কথা ছিল লিথুয়ানিয়া সরকারের। কিন্তু সেই সিদ্ধান্ত বাতিল করেছে লিথুয়ানিয়া। যদিও বাংলাদেশ স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে লিথুয়ানিয়া সরকারের সিদ্ধান্ত নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।   

Published by:

Share Link:

More Releted News:

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

২০২৪ সালের ৪ অগস্টই শেখ হাসিনাকে খুনের ছক কষেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার

বর্ষবরণের আগে ইলিশ ছুঁলে লাগছে ছ্যাঁকা, কেজি ছাড়াল ৭,৫০০

গান-বাজনার উল্লাসের মাঝেই যুবককে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার ৫

তারেকের জমানায় মবের মুল্লুক, কুষ্টিয়ায় হামলা চালিয়ে পীরকে পিটিয়ে হত্যা মৌলবাদীদের

ভয় দেখিয়ে তিন ছাত্রকে ধর্ষণ, গ্রেফতার নরপিশাচ মাদ্রাসা শিক্ষক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ