রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

Share:

নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়: শেখ হাসিনাকে নিয়ে ঢাকা-দিল্লির টানাপোড়েনের মধ্যেই সীমান্তে ভারত বিরোধী জেহাদে নেমে পড়ল বাংলাদেশিরা। এক বাংলাদেশি কৃষককে অনুপ্রবেশের দায়ে গ্রেফতার করেছিল বিএসএফ। বদলা হিসেবে সীমান্ত থেকেই জলপাইগুড়ির রাজগঞ্জের যুবক দীপঙ্কর গোপকে ধরে নিয়ে এল বাংলাদেশিরা। শনিবার (৮ অগস্ট) বিএসএফ এবং বিজিবির কোম্পানি কমান্ডাররা পতাকা বৈঠক (ফ্ল্যাগ মিটিং) করলেও কোনও লাভ হয়নি। বৈঠক নিস্ফলাই থেকে গিয়েছে।

বিজিবির এক মুখপাত্র জানিয়েছেন, ‘গত বুধবার সকালে পঞ্চগড়ের বিরাজোত সীমান্তে হারানো গরু খুঁজতে গিয়েছিলেন বৃদ্ধ কৃষক তমিজউদ্দিন। কিন্তু ভুল করে তিনি ভারতে ঢুকে পড়েন। অনুপ্রবেশের দায়ে তাকে আটক করে বিএসএফের চাউলহাটি ক্যাম্পের জওয়ানরা। একাধিকবার বিএসএফকে ওই বৃদ্ধ কৃষককে ফেরত দেওয়ার অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু তাতে কর্ণপাত করা হয়নি। ফলে সীমান্তে থাকা সাধারণ মানুষ ক্ষোভে ফুঁসছিলেন।’

শনিবার (৯ অগস্ট) সকালে পরিস্থিতি নাটকীয় মোড় নেয়। সাতমেড়া ইউনিয়নের বিরাজোত সীমান্তের  ৭৪২ এর ১২ নম্বর সাব পিলার এলাকায় চা বাগানে কাজ করার ফাঁকে বাংলাদেশের আঁখ খেতে প্রবেশ করেন  রাজগঞ্জের বাসিন্দা দীপঙ্কর ঘোষ। তাকে ধরে নিয়ে আসে সীমান্ত এলাকার মানুষেরা। স্থানীয়দের দাবি, বাংলাদেশি নাগরিককে ফেরত দিলেই ভারতীয় ওই নাগরিককে ফেরত দেওয়া হবে। ঘটনা ঘিরে সীমান্তে উত্তেজনা দেখা দিয়েছে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে বিধানসভা সরকারের বদল হওয়ার পরেই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পুশ ব্যাক করানোর চেষ্টা চালাচ্ছে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী। বিভিন্ন জায়গায় ওই পুশ ব্যাককে বাধা দিচ্ছে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী (বিজিবি)। সাধারণ মানুষকে নিয়ে পুশব্যাক প্রতিহত করার চেষ্টা চালাচ্ছে।

সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

পাইপলাইন বসানোর কাজ চলাকালীন চুঁচুড়ার রাস্তায় বড়সড় ধস, ছুটে গেলেন এলাকার বিধায়ক

গেরুয়া কুপনে বাস থেকে তোলা আদায়, শোরগোল গুসকরায়

ডিউটি সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, সল্টলেকে মৃত্যু CISF জওয়ানের

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?

শহরে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিখোঁজ দুই রোগী!