ঈদের পরেই সুখবর, গ্যাসের দাম সিলিন্ডার পিছু ১০৪ টাকা কমল

রান্নার গ্যাসের পাশাপাশি অটো রিকশায় ব্যবহৃত গ্যাসের দামও কমানো হয়েছে। সরকারের এমন সিদ্ধান্তে খুশি সাধারণ মানুষ।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: নিত্যপ্রয়োজনীয় পণ্যের আকাশছোঁয়া দামে আম আদমির নাভিঃশ্বাস উঠেছে। বাজারে গেলেই পকেটে ছ্যাঁকা লাগছে। তার উপরে সম্প্রতি ঈদের মতো বড় পার্বন গিয়েছে। ফলে হাত টানাটানিও শুরু হয়েছে। সংসার চালাতে হিমশিম খাওয়া আম আদমিকে কিছুটা স্বস্তি দিতে বৃহস্পতিবার এক ধাক্কায় রান্নার গ্যাসের দাম কমানোর সিদ্ধান্ত নিল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। সিলিন্ডার পিছু গ্যাসের দাম কমানো হয়েছে ১০৪ টাকা। রান্নার গ্যাসের পাশাপাশি অটো রিকশায় ব্যবহৃত গ্যাসের দামও কমানো হয়েছে। সরকারের এমন সিদ্ধান্তে খুশি সাধারণ মানুষ।

চলতি বছরের জানুয়ারি মাসে দেশে রান্নার গ্যাসের দাম শেষ বারের মতো কমেছিল। সেবার সিলিন্ডার পিছু রান্নার গ্যাসের দাম কমানো হয়েছিল ৫০ টাকা। কিন্তু তার পর থেকে টানা তিন মাস ধরে রান্নার গ্যাসের দাম বেড়েছে। ফেব্রুয়ারি মাসে ৬২ টাকা দাম বাড়ানো হয়। মার্চ মাসে ১২ কেজি গ্যাসের সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়ায় এক হাজার ৩৯১ টাকা। এপ্রিল মাসে এক লাফে ৪৮ টাকা বেড়ে হয় এক হাজার ৪৩৯ টাকা।

শেষ পর্যন্ত আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম কমায় রান্নার গ্যাসের দাম কমানো হয়েছে। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশে প্রতি কেজি রান্নার গ্যাসের দাম কমছে ৮ টাকা ৬৮ পয়সা অর্থা‍ৎ ১২ কেজির সিলিন্ডারের দাম কমছে ১০৪ টাকা। ৫ কেজির সিলিন্ডারের দাম হ৬৬০ টাকা থেকে কমে হচ্ছে ৬১২ টাকা। ১৫ কেজির দাম এপ্রিল ছিল ১ হাজার ৭৯৯ টাকা। সেই দাম কমে হচ্ছে ১৬৬৯ টাকা। ১৬ কেজির সিলিন্ডারের জন্য দাম দিতে হবে ১৭৮০ টাকা। অটোরিকশার গ্যসের দাম প্রতি লিটারে প্রতি লিটারে ৬৭ টাকা ২ পয়সা থেকে কমে হচ্ছে ৬২ টাকা ২১ পয়সা।

‘বিরোধীরা বুথ পাহারা দিন, মুড়ি-চানাচুর খাওয়াবো,’ বললেন শুভেন্দু অধিকারী

গঙ্গাতে বাঁধ কেটে মেরামতি, বাতিল মালদহগামী একাধিক ট্রেন

মেলেনি স্ট্রেচার, পঙ্গু ভাইকে কাঁধে চাপিয়ে হাসপাতালের ওয়ার্ডে অসহায় দিদি, রইল ভিডিয়ো

বেঙ্গালুরুতে যানজটে আটকে এ আর রহমান, ধৈর্য না হারিয়ে ভক্তদের সঙ্গে সেলফি তুললেন সুরকার

ঘাঘরার পর এবার ঝাড়গ্রামের কাশিয়া, স্নান করতে নেমে পুকুরে ডুবে মৃত্যু ২ যুবকের

১৮ বছরেই গুরুদায়িত্ব, দিল্লির অধিনায়ক হলেন শেহবাগ পুত্র আর্যবীর

ফের SRFTI, হিন্দু জাগরণ মঞ্চের মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড

জলখাবারে পরিজনদের চমকে দিতে চান? বানিয়ে ফেলুন পনির জিলিপি

হিন্দুদের মসিহা হতে চান, নয়া রাজনৈতিক দল গড়লেন ‘মোদি ভক্ত ‘ সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা

পুজোর মুখে জোর ধাক্কা, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা

‘মহালয়ায় ইডেন গার্ডেন্সের অনুষ্ঠানে আসছেন না মোদি, থাকবেন শাহ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

আত্মঘাতী টোটো চালক প্রেমিক, খবর শুনেই গলায় দড়ি দিলেন বিবাহিতা তরুণী

SIR বাতিল ও EVM ছেড়ে ব্যালট পেপারে ভোট ফেরানোর দাবি রাজ ঠাকরের

‘বাবা তোমাকে আর টাকা খরচ করতে হবে না,’ বহুতল থেকে ঝাঁপ দেওয়ার আগে বলল ছেলে