লুঙ্গি পরা গ্রাহকদেরও ‘স্যর’ সম্ভাষণ করতে হবে, ঐতিহাসিক নির্দেশ হাইকোর্টের

বিচারপতিরা নির্দেশ দেন, ‘কোনও গ্রাহক চাইলে তাকে ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতে হবে’-এই মর্মে সব শাখায় সার্কুলার জারি করুন।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: একজন গ্রাহক যে পোশাকই পরে থাকুন না কেন, তাতে কিছু যায় আসে না। গ্রাহকরা যে কোনও প্রতিষ্ঠানের প্রাণ। ফলে একজন লুঙ্গি পরা গ্রাহককেও ‘স্যর’ ডাকতে হবে। এক ঐতিহাসিক নির্দেশে ওই কথাই জানিয়েছেন বাংলাদেশ হাইকোর্টের বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর  রহমান (justice Abu Taher Mohammad Saifur Rahaman) ও বিচারপতি এ কে এম জহিরুল হকের (Justice A K M Jahirul Haque)  ডিভিশন বেঞ্চ।

আদালত সূত্রে জানা গিয়েছে, দেশের বেসরকারি ব্যাঙ্ক এবি ব্যাঙ্ক (AB Bank) থেকে ঋণ নিয়েছিলেন সাতক্ষীরার (Satkhira) সফি এন্টারপ্রাইজের (Shafi Enterprise) কর্ণধার মোহাম্মদ সফিউর রহমান (Mohammad Safiur Rahaman)। ঋণের বিপরীতে তিনি একটি ব্যাঙ্ক স্টেটমেন্ট চেয়েছিলেন। কিন্তু সাতক্ষীরার এবি ব্যাঙ্ক কর্তৃপক্ষ সেই স্টেটমেন্ট দিতে অস্বীকার করে। প্রতিকার চেয়ে হাইকোর্টে মামলা দায়ের করেন সফিউর রহমান (Mohammad Safiur Rahaman)।

ওই মামলার শুনানিতে রবিবার অভিযুক্ত দুই ব্যাঙ্ক কর্মকর্তা নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। তার পরেই ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর (AB Bank Managing Director) তারিক আফজালের (Tariq Afjal) উদ্দেশে বিচারপতিরা বলেন, ‘আপনার অফিসারদের শেখান কীভাবে গ্রাহকদের ‘স্যর’ বলতে হয়। একজন লুঙ্গি পরা গ্রাহকও সমান গুরুত্বপূর্ণ। তাঁকেও স্যর বলতে হবে।’ জবাবে এবি ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টের দুঃখপ্রকাশ করে বলেন, ‘আমাদের ব্যাঙ্কের কর্মকর্তারা আদালতের আদেশ মান্য না করায় আমি দুঃখিত ও লজ্জিত। আমার বাবা এই আদালতের বিচারপতি ছিলেন (প্রাক্তন প্রধান বিচারপতি এ টি এম আফজাল)। আজ আমার প্রতিষ্ঠানের কর্মকর্তারা হাইকোর্টের আদেশ না মানায় আমার পরিবারও বিব্রত। তাদের বিরুদ্ধে আমরা বিভাগীয় ব্যবস্থা নেব।’ বিচারপতিরা নির্দেশ দেন, ‘কোনও গ্রাহক চাইলে তাকে ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতে হবে’-এই মর্মে সব শাখায় সার্কুলার জারি করুন।

মায়ের বাহন শ্বেত সিংহ, ঘটকবাড়ির দুর্গা প্রতিমায় রয়েছে অভিনবত্ব

শনির নক্ষত্র পরিবর্তনেই খুলবে ভাগ্যের দরজা! ৯ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের