ভোটে দাঁড়ানোর স্বপ্নভঙ্গ মাহিয়া মাহির, বাতিল মনোনয়ন

তবে রাজশাহী-১ আসনের মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৩ হাজার ১২৭ জন। সে হিসেবে মাহিও ৪ হাজার ৮৩ জন সমর্থনকারীর স্বাক্ষর জমা দিয়েছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: একের পর এক মনোনয়ন পত্র জমা দিয়েও বাদ পড়ছেন ঢাকাই ইন্ডাস্ট্রির চর্চিত নায়িকা মাহিয়া মাহি। নির্দল প্রার্থীর মনোনয়ন পত্র জমা দিয়েও হার মানলেন মাহি। দিন কয়েক আগেই শেখ হাসিনার আওয়ামী লীগের হয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন ফেরদৌস, মাহিয়া মাহি। কিন্তু ফেরদৌস এই যাত্রায় জয়ী হলেও চাঁপাই নবাবগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের হয়ে দলীয় মনোনয়নপত্র পাননি মাহিয়া মাহি। গত রবিবার বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৩০০ সংসদীয় আসনে দল মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছিলেন। যে তালিকায় নাম ছিল না মাহিয়া মাহির। তাঁর আসনে আওয়ামী লীগের প্রার্থী হন জিয়াউর রহমান। আসলে এবার বাংলাদেশের সংসদ নির্বাচনে রাজনীতির বাইরে কেউ মনোনয়নপত্র পাবেন না সেটাই স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন তিনি। সুতরাং স্পষ্ট ছিল যে, মাহি রাজনৈতিক কোনও অংশ না থাকার কারণে দলীয় মনোনয়ন পাননি। ২০ নভেম্বর বিকেলে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন মাহি, কিন্তু দলীয় প্রার্থী হওয়ার আশা হাতছাড়া হয় তাঁর। তবে হাল ছাড়েননি তিনি।

দিন দুয়েক আগেই মাহিয়া মাহি স্বতন্ত্র প্রার্থী হয়ে রাজশাহী-১ আসনের জন্য আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকালে রাজশাহী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শামীম আহমেদের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন। কিন্তু সেটাও হাতছাড়া হল মাহির। আজ রবিবার (৩ ডিসেম্বর) রিটার্নিং কর্মকর্তা শামীম আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তাঁর কথায়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে হলে প্রতিটি প্রার্থীকে নির্বাচনী এলাকার এক শতাংশ ভোটারের সমর্থনের স্বাক্ষর রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিতে হবে। তবে রাজশাহী-১ আসনের মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৩ হাজার ১২৭ জন। সে হিসেবে মাহিও ৪ হাজার ৮৩ জন সমর্থনকারীর স্বাক্ষর জমা দিয়েছিলেন। এরমধ্য থেকে ১০ জনের তথ্য যাচাই-বাছাই করার পর ৩ জনের তথ্য হেরফের হয়। অভিনেত্রীদের সমর্থনকারীদের মধ্যে লিলিতা মাডি নামে একজন ওই এলাকার ভোটার নয়। তিনি চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলার ভোটার।

এছাড়া আরও দুইজন সমর্থনকারীর ঠিকানা খুঁজে পাওয়া যায়নি। এই সকল বাচ-বিচারের পর মাহিয়া মাহির মনোনয়ন পত্র বাতিল হয়। তবে এক্ষুনি হাল ছাড়েননি অভিনেত্রী। তাঁর কথায়, তিনি মনোনয়ন ফিরে পেতে আপিল করবেন। তিনি আশাবাদী। এর আগে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়ানোর কথা প্রসঙ্গে মাহিয়া মাহি বাংলাদেশের একটি গণমাধ্যমকে জানিয়েছিলেন, ‘আমি এলাকার মেয়ে, বর্তমান এমপি আমাকে চেনেন না, এটা আমার জন্য লজ্জার। আমাকে দেশের ৫০ পারসেন্ট মানুষ বোধহয় চেনে। আমি সংস্কৃতি কর্মী। তার (এমপির) এলাকার একটা মেয়ে সংস্কৃকিতে জড়িত, এটা জানার কথা ছিল। তিনি মনে হয় সংস্কৃতি মনা না।’ এদিকে মনোনীত প্রার্থী ও বর্তমান এমপি ওমর ফারুক চৌধুরী মাহিকে শক্তিশালী প্রার্থী বলেছেন। কিন্তু আশ্চর্যের বিষয় তিনি নাকি তাঁকে চেনেনই না, মাহিরা কোনও সিনেমাও দেখেননি। উল্লেখ্য ২০২২ সালে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়নপত্র কিনেছিলেন মাহি।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক