বাংলাদেশজুড়ে গণহারে বিএনপি নেতাদের গ্রেফতার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সরকার বিরোধী আন্দোলন দমাতে নিপীড়ন আর নির্যাতনের চেনা পথেই হাঁটল শেখ হাসিনা প্রশাসন। দেশজুড়ে গণহারে বিরোধী দলের নেতা-কর্মীদের গ্রেফতার অভিযানে নেমেছে শাসকদল আওয়ামী লীগের পোষ্যভৃত্য হিসেবে পরিচিত বাংলাদেশ পুলিশ। একের পর এক মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করা হচ্ছে স্বচ্ছ ও স‍ৎ ভাবমূর্তির বিএনপি নেতাদের।

গত ২৮ অক্টোবর বিএনপির সরকার বিরোধী আন্দোলন ঘিরে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল রাজধানী ঢাকা। বিএনপি সমাবেশ ভাঙতে যৌথভাবে হামলা চালিয়েছিল ঢাকা পুলিশ ও আওয়ামী লীগ। তিন পক্ষের সংঘর্ষে মুহুর্তেই যুদ্ধবিধ্বস্ত এলাকার রূপ নিয়েছিল ঢাকা। বিএনপি কর্মীদের উপরে আক্রমণ চালাতে গিয়ে গণরোষের শিকার হয়ে প্রাণ হারিয়েছিলেন এক পুলিশ কর্মী। আর ওই মৃত্যুকে ঢাল করেই নখদাঁত বের করে বিএনপিকে দমাতে আসরে নেমে পড়েছে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পুলিশকে হত্যা মামলার এফআইআরে আসামী হিসেবে  বিএনপির শীর্ষ নেতাদের নাম ঢোকানো হয়েছে। আর সেই এফআইআরকে অস্ত্র করে চলছে গ্রেফতার। গত রবিবার সকালে গুলশানের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছিল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। মঙ্গলবার সকালে সাভার থেকে গ্রেফতার করা হয় প্রাক্তন সেনা কর্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দীকে। তার কয়েক ঘন্টার মধ্যে রাতে গ্রেফতার করা হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে। রাজধানীর শহিদ বাগের এক আস্তানা থেকে দুজনকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা। বিএনপি নেতাদের গণহারে ধরপাকড়ের বিষয়ে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ সাংবাদিকদের জানান, ২৮ অক্টোবর মহাসমাবেশের নামে নাশকতার ঘটনায় দায়ের করা বেশ কয়েকটি মামলার আসামি মির্জা আব্বাস ও মোয়াজ্জেম হোসেন আলাল। তাদের গ্রেফতার করে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। বুধবার তাদের আদালতে সোপর্দ করা হবে।

দক্ষিণের দফারফা করে এবার উত্তরবঙ্গ ভাসাবে নিম্নচাপ, জারি সতর্কতা

গ্রেফতার স্বরূপ-ঘনিষ্ঠ ‘মেকআপ আর্টিস্ট গিল্ড’-এর সম্পাদক বাপি মালাকার

মাত্র দু’ঘন্টাতে কর্পূরের মতো উবে গেল মেসির শেষ ম্য়াচের টিকিট

এশিয়ান গেমসে অঘটন, আফগানিস্তানকে হারিয়ে দিল নেপাল

ফেসবুক লাইভ করে স্কুলের ভিতর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের, চাঞ্চল্য উত্তরপাড়ায়

ভাঁড়ে মা ভবানী, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের বেতন কমছে ২৫ শতাংশ

‘নায়কের স্ত্রীর আমাকে পছন্দ নয়, তাই ছবি থেকে বাদ পড়ি’, ফের বিস্ফোরক তাপসী পান্নু

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সাঁড়াশি চাপে জ্ঞানেশ, এবার মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের

জ্ঞানেশ পদত্যাগ না করলে গান্ধি জয়ন্তী থেকে দেশজুড়ে আন্দোলনের ডাক আরশোলাদের

ভোর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও ভিজবে দক্ষিণবঙ্গ

‘বালির টাকা যেত ক্যামাক স্ট্রিটে,’ নাম না করে অভিষেককে তোপ শুভেন্দুর

‘কৃষকদের থেকে ধান কিনবে রাজ্য, ফড়েরাজ বন্ধ হবে’, নির্দেশ মুখ্যমন্ত্রীর

নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের রক্ষাকবচ খারিজ করল কলকাতা হাইকোর্ট