ইউনূস জমানায় সাংবাদিক নিধন যজ্ঞ, গ্রেফতার ১৩, মিথ্যা মামলা ২৬৬ জনের নামে

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বদলের বাংলাদেশে হিন্দু নিধন যজ্ঞের পাশাপাশি সাংবাদিক নিধন যজ্ঞে নেমেছে মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকার। গত ৯ মাসে মিথ্যা মামলায় জেলে পোরা হয়েছে ১৩ বিশিষ্ট সাংবাদিককে। পাশাপাশি মিথ্যা মামলায় জড়ানো হয়েছে ২৬৬ জন সাংবাদিককে। আরর লক্ষ্যণীয়, যাদের গ্রেফতার করা হয়েছে এবং মিথ্যা মামলায় জড়ানো হয়েছে তারা সবাই মুক্তিযুদ্ধের সমর্থক হিসাবেই পরিচিত। আর সরকারের ওই সাংবাদিক নিধন যজ্ঞের বিরুদ্ধে গর্জে উঠেছেন সম্পাদক পরিষদের সভাপতি তথা ‘ডেইলি স্টার’ পত্রিকার সম্পাদক মাহফুজ আনম।

রবিবার (৪ মে) ঢাকায় এক আলোচনা সভায় বদলের বাংলাদেশে সাংবাদিক নিধন যজ্ঞ নিয়ে উষ্মাপ্রকাশ করে তিনি বলেন, ‘‘শেখ হাসিনার শাসনামল এত জনধিক্কৃত হয়েছিল, তার অন্যতম কারণ ছিল গণমাধ্যমের স্বাধীনতা ছিল না। আমরা ডিজিটাল নিরাপত্তা আইন এবং আরও অনেক আইনের শিকার হয়েছিলাম। তবে বর্তমানে ২৬৬ জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা অথবা সহিংসতা–সংক্রান্ত অপরাধের অভিযোগে মামলা চলছে। এটা কীভাবে সম্ভব? ডিজিটাল নিরাপত্তা আইনেও ২০০ বা কিছু বেশি সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছিল। ২৬৬ জন সাংবাদিক আজকে খুনের মামলা অথবা সহিংসতা–সংক্রান্ত অপরাধের মামলার আসামি। এটা আমাদের জন্য অসম্মানের।’

বিনা বিচারে ১৩ সাংবাদিককে গত সাত-আট মাস ধরে জেলের ঘানি টানানোর প্রসঙ্গ উত্থাপন করে মাহফুজ আনম বলেন, ’১৩ জন সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে। তারা যদি অপরাধ করে থাকেন, তাহলে অবশ্যই তাদের বিচার হওয়া উচিত। কিন্তু আজকে সাত মাস, আট মাস ধরে কারাগারে, তারা জামিন পাচ্ছেন না। তাদের কোনও আইনি প্রক্রিয়া চলছে না। বিচার হচ্ছে না। তাহলে এটা কি চলতে থাকবে!’

মুক্তিযুদ্ধের সপক্ষের সাংবাদিকদের মিথ্যা মামলায় ফাঁসানোর হোতা জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’ এর প্রতিষ্ঠাতা তথা আইন উপদেষ্টা আসিফ নজরুলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘আইন উপদেষ্টা বলেন, আমাদের কিছু করার নেই, জনগণের অধিকার আছে মামলা করার। মেনে নিলাম মামলা করা অধিকার। কিন্তু কোনও আইনের যদি অপপ্রয়োগ হয়, তাহলে কি সরকার কিছু করবে না? সেখানেই আমার বড় প্রশ্ন।’

মাঝ আকাশে বিমানের ভিতরে সহযাত্রীদের আবদারে গান শোনালেন সোনু নিগম

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

বিরল জিনগত ত্রুটির চিকিৎসায় চাবিকাঠি হতে পারে ভিটামিন বি ১২

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

চাঁদের মাটিতে আলু ফলিয়ে তাক লাগালেন বিজ্ঞানীরা, কীভাবে সম্ভব হল চাষ ?

বাবাকে অপমানের বদলা! এক ব্যক্তিকে মাথা থেঁতলে খুন করল ছেলে

‘আমরা এখনও কিছুই অর্জন করিনি’, পাক অধিনায়ক বাবরের মন্তব্যে চর্চা তুঙ্গে

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক