ঢাকা থেকে এয়ার অ্যাম্বুল্যান্সে ফিরছে পড়ুয়া, সৌজন্য মোদি সরকার

দিল্লি বিমানবন্দর থেকে গ্রিন করিডোর করে নিয়ে যাওয়া হবে এমসে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভয়াবহ দুর্ঘটনায় কোমায় চলে যাওয়া এক পডু়য়াকে এয়ার অ্যাম্বুল্যান্সে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করে দিয়েছে কেন্দ্র সরকার।সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমাম জানিয়েছে, এই ব্যাপারে হাসিনা (Hasina) সরকারের বিদেশ মন্ত্রকের সঙ্গে ভারতের বিদেশ মন্ত্রকের কথা হয়েছে। এয়ার অ্যাম্বুল্যান্সে কোমায় চলে যাওয়া ছাত্রকে দেশে ফিরিয়ে আনার খবর দিয়েছেন জম্মু-কাশ্মীরের শীর্ষস্থানীয় বিজেপি (BJP) নেতা রবীন্দর রায়না। ঢাকা থেকে সরাসরি এয়ার অ্যাম্বুল্যান্স অবতরণ করবে দিল্লি বিমানবন্দরে। সেখান থেকে গ্রিন করিডোর করে এমসে (AIIMS) নিয়ে যাওয়া হবে। এমস কর্তৃপক্ষকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ডাক্তারি পড়তে জম্মু থেকে ঢাকা গিয়েছিলেন শোয়েব লোন। লোনের বাড়ি রাজৌরিতে। ভর্তি হয়েছিল বারিন্দ মেডিক্যাল কলেজে (Barind Medical College) । গত ৩ জুন শোয়েব এবং তাঁর দুই বন্ধু রাস্তায় হাঁটতে বেরিয়েছিলেন। আচমকাই দ্রুত গতিতে ছুটে আসা একটি গাড়ি তাদের তিনজনকে ধাক্কা মারে। ঘটনাস্থলে এক বন্ধুর মৃত্যু হয়। বাকি দুজনকে সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা দুজনকে সুস্থ করে তোলার আপ্রাণ চেষ্টা চালান। কিন্তু ভর্তি হওয়ার কয়েকদিনের মধ্যে শোয়েব কোমায় চলে যান। দুর্ঘটনার খবর দেওয়া হয় শোয়েবের পরিবারকে। পরিবারের সঙ্গে দেখা করেন জম্মু-কাশ্মীরের বিজেপি (BJP)  নেতা রবীন্দর। তিনি পরে প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন এবং শোয়েবকে দেশে ফিরিয়ে আনার আর্জি জানান। প্রধানমন্ত্রীর দফতর ভারতের বিদেশ মন্ত্রককে বাংলাদেশের বিদেশ মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দেয়। বাংলাদেশ সরকারও বাড়িয়ে দেয় সাহায্যের হাত।

আরও পড়ুন গঙ্গাসাগরে অগ্নিদগ্ধ মহিলাকে এয়ার অ্যাম্বুল্যান্সে আনা হল হাওড়ায়

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়