বাংলাদেশে ভয়ঙ্কর মহামারীর রূপ নিয়েছে হাম, ২৪ ঘন্টায় মৃত্যুমিছিলে আরও ১১ শিশু

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেশে ক্রমশই ভয়ঙ্কর হয়ে উঠেছে হাম। প্রতিদিনই মৃত্যুমিছিলের সারি দীর্ঘ হচ্ছে। গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী রোগে দেশের বিভিন্ন প্রান্তে নতুন করে মৃত্যুর কোলে ঢলে পড়েছে ১১টি শিশু। একই সময়ের মধ্যে হামে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৩৬টি শিশু। প্রশাসনের উদাসীনতা আর ব্যর্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। ফলে আভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

গত মাস থেকেই দেশে নতুন করে হামের প্রাদুর্ভাব ছড়াতে শুরু করে। মোল্লা মুহাম্মদ ইউনূসের জমানায় হামের টিকাদান কর্মসূচি বন্ধ করে দেওয়া হয়েছিল। শুধু তাই নয় তদারকি সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের নির্দেশে বেসরকারি ক্ষেত্রের হাতে টিকাদান কর্মসূচির দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু কাজ শুরু করা হয়নি। ফলে প্রতিষেধক টিকার অভাবে শিশুরা অতি সহজেই হামে আক্রান্ত হচ্ছে।  মঙ্গলবার স্বাস্থ্য (৭ এপ্রিল) অধিদফতরের তরফে জানানো হয়েছে, গত ১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত হামে আক্রান্ত হয়েছে নয় হাজার ৮৮৩ জন। তার মধ্যে শেষ ২৪ ঘন্টায় এক হাজার ২৩৬ জনের শরীরে থাবা বসিয়েছে হাম। আক্রান্তদের মধ্যে ছয় হাজার ৮৮৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে। সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন চার হাজার ৬৩৫ জন।

স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্য অনুযায়ী, ‘গত ১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত হামের ছোবলে প্রাণ হারিয়েছে ১৪৯ জন। তার মধ্যে গত ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছে ১১টি শিশু। তার মধ্যে ছয়জনই ঢাকা বিভাগের।’ সময় গড়ানোর সঙ্গে সঙ্গে হাম মহামারীর আকার ধারন করলেও কোনও ভ্রুক্ষেপ নেই প্রশাসনের। ফলে সাধারণ মানুষের ক্ষোভ বাড়ছে।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে