দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শুধুই চট্টগ্রাম নয়, সমস্ত বড় শহরেই হবে মেট্রো: হাসিনা

নিজস্ব প্রতিনিধি: বড় শহর ও বিমানবন্দর রয়েছে এমন জায়গাতেও হবে মেট্রো রেল। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় এমনটাই জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই মুহূর্তে বাংলাদেশের রাজধানী ঢাকাতেই রয়েছে মেট্রো রেল পরিষেবা। সেই বিষয়ে আক্ষেপ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চট্টগ্রাম এয়ারপোর্ট থেকে রেল স্টেশন পযর্ন্ত মেট্রোরেল গড়তে হবে। এছাড়া বড় শহর বিমানবন্দর থাকা এলাকাতেও মেট্রোরেল হতে পারে।

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। যার জন্য খরচ হবে ১১ হাজার ২১১ কোটি ৪৪ লক্ষ টাকা। এই বৈঠকে প্রধানমন্ত্রীর মেট্রোরেল প্রকল্প প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, শুধু ঢাকায় নয় আগামীতে চট্টগ্রামেও প্রধানমন্ত্রী মেট্রোরেল নির্মাণের কথা বলেছেন। আমরা জানি ইতিমধ্যেই প্রাথমিক কাজ শুরু করেছে সরকার। আশা করি, দ্রুত সময়ে সংশ্লিষ্টরা চট্টগ্রামে মেট্রোরেল নির্মাণ প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় পাঠাবেন। আমরাও এটা অনুমোদন করে দেব। যেখানে বড় বড় শহর আছে, এছাড়া যে শহরে বিমানবন্দর আছে সেখানেও মেট্রোরেল হতে পারে। এই বিষয়ে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব।

পদ্মা সেতু, মেট্রোরেল ও কর্ণফুলী টানেল জনগণের জন্য খুলে দেওয়া হবে বলেও জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী। ভারতেও গণপরিবহণে মেট্রো রেলের উপর গুরুত্ব দিয়ে আয় ও সুবিধা দেখেছে। তাই সেই পথে হেঁটে বাংলাদেশ সরকারও মেট্রো পরিষেবাতে জোর দিতে চাইছে।

Published by:

Share Link:

More Releted News:

বিশ্ববিদ্যালয়ে ঢুকে অধ্যাপিকাকে জুতোপেটা করলেন তারেকের দলের নেতা

তারেক জমানায় অব্যাহত হিন্দু নিধন, এবার সন্ন্যাসীকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হল

ভোটের দায়িত্ব পালনে অস্বীকার করায় দুই কলেজ শিক্ষককে বরখাস্ত করল নির্বাচন কমিশন

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ