জঙ্গি-ইউনূস যোগ ফের প্রকাশ্যে, ঢাকায় তালিবান নেতার নামে রাস্তার নামকরণ

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: একাত্তরের মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনীর দোসর মোল্লা মুহাম্মদ ইউনূসের সঙ্গে ইসলামী জঙ্গিবাদের প্রবর্তকদের ঘনিষ্ঠতার আরও এক নজির মিলল। স্বাধীন বাংলাদেশে ৫৪ বছর বাদে মুক্তিযুদ্ধের সময়ে গণহত্যা চালানো এবং দেশে জঙ্গিবাদের অন্যতম প্রচারক হেফাজতে ইসলামীর প্রতিষ্ঠাতা  মাওলানা আজিজুল হকের নামে খোদ রাজধানীতেই একটি রাস্তার নামকরণের সিদ্ধান্ত নিয়েছে ইউনূস সরকার। বিষয়টি জানাজানি হতেই শুরু হয়েছে হইচই। যদিও বাংলাদেশকে তালিবান রাষ্ট্র হিসাবে গড়ে তোলার অন্যতম হোতা তথা ইউনূসের উপদেষ্টা আদিলুর রহমান খান এর মধ্যে অন্যায়ের কিছু দেখছেন না। তাঁর কথায়, ‘গত ৫৪ বছর ধরে কট্টর ইসলামপন্থীরা নানা অবহেলা ও নির্যাতনের শিকার হয়েছেন। তাদের পুনর্বাসন করার সময় এসেছে।’

স্বাধীনতা যুদ্ধের সময়ে পাক হানাদার বাহিনীর দোসর হিসাবে কাজ করেছিলেন মাওলানা আজিজুল হক। হিন্দু মেয়েদের ধরে নিয়ে পাকিস্তানি সেনাদের দিয়ে গণধর্ষণ করিয়েছেন। হিন্দু পুরুষদের কচুকাটা করেছেন। দেশ স্বাধীনের পরে ইসলামী জঙ্গিবাদের সম্প্রসারণের জন্য কাজ করেছেন। নিজের মুখেও সেই কথা স্বীকার করেছিলেন হেফাজতে ইসলামের নেতা আজিজুল হক।১৯৯৭ সালের ৫ সেপ্টেম্বর সাপ্তাহিক ‘বিচিত্রা’ পত্রিকায় প্রকাশিত এক সাক্ষাৎকারে নিজের মুখে সেই কথা স্বীকারও করেছিলেন। ঔদ্ধত্যের সঙ্গেই বলেছিলেন, ‘১৯৭১ সালে আমাগো অবস্থান ছিল নিরপেক্ষভাবে মুক্তিযুদ্ধের বিপক্ষে।’ পাশাপাশি জোর গলায় বলেছিলেন, ‘জঙ্গি তালিবানদের মতো বাংলাদেশে ইসলামি বিপ্লব ঘটাতে চান। বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ যোদ্ধাকে তালিবানদের হয়ে লড়তে পাঠাতে চান।’

সরাসরি মুক্তিযুদ্ধের বিরোধিতা করার কথা স্বীকার করা এবং বাংলাদেশকে তালিবান রাষ্ট্রে পরিণত করতে চাওয়া তথা ইসলামী জঙ্গিবাদের অন্যতম পৃষ্ঠপোষক মাওলানা আজিজুল হকের নামে এবার খোদ রাজধানীতেই সড়কের নামকরণের সিদ্ধান্ত নিয়েছে ইউনূস সরকার। উত্তর ঢাকা সিটি করপোরেশনের অধীনে থাকা বছিলা রোডের নাম বদলে মাওলানা আজিজুল হক সরণী রাখার জন্য পুর নিগমের প্রশাসক তথা হিযবুত তাহরীর জঙ্গি মোহাম্মদ এজাজকে নির্দেশ দেওয়া হয়েছে। ওই খবর জানাজানি হতেই ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যরা ফুঁসতে শুরু করেছেন। তাঁরা প্রশ্ন তুলেছেন, এর জন্যই কি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ মানুষ নিজেদের প্রাণ দিয়েছিলেন?

আজকের রাশিফল: পরিবারে বিপদ, রাস্তায় গাড়ি আস্তে চালান, বিদেশ ভ্রমণের সুযোগ…

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে নতুন কোচ পেলেন বাবর আজমরা

প্রতিদিন গ্যাসের ওষুধ খাচ্ছেন? কিডনিতে বড়সড় ক্ষতি হওয়ার আগে সাবধান!

ধূমপান না করলেও বাড়ছে ফুসফুসের ক্যান্সার, মহিলাদের মধ্যে কেন ছড়াচ্ছে এই রোগ?

‘ধুরন্ধর’ আততায়ীর হাতে পর পর ৩০ জঙ্গি খুন, থরহরিকম্প লস্কর-ই-তৈয়বা শিবিরে

ওষুধের মোড়কে লুকিয়ে বিপদ! পেইনকিলার খাওয়ার অভ্যাসে অজান্তেই ধ্বংস হছে লিভার

‘মাইসা’র নাচের শুটিংয়ে গুরুতর চোট, নিতম্বের পেশি ছিঁড়ে কাবু রশ্মিকা, এখন কেমন আছেন নায়িকা?

মোদির ভিডিয়োবার্তা মুছে ফেলার ঘটনায় ক্ষমা চান জুকারবার্গ, দাবি সংসদীয় সমিতির প্রধানের

‘শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য না রাখতে পারে’, দিল্লিকে হুঁশিয়ারি তারেক সরকারের

চিলির মমিতে মিলল ৫০০ বছরের পুরনো গুটি বসন্তের ডিএনএ

সুরাপ্রেমীদের জন্য বড় ধাক্কা! ওল্ড মঙ্ক-সহ একাধিক জনপ্রিয় মদ নিষিদ্ধ হচ্ছে

দিল্লি-পটনা থেকে গুয়াহাটি পর্যন্ত সম্পত্তি, কত টাকার মালিক প্রশান্ত কিশোর?

‘শ্রাবণের তৃতীয় সোমবারেও শিবের মাথায় আর জল ঢালা হল না’, হতাশায় আত্মঘাতী দম্পতি

ঠেলা চালককে চার চাকার মালিক বানিয়ে বাতিল রেশন কার্ড, পুরুলিয়ায় চরম সঙ্কটে দুই ভাইয়ের পরিবার