চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাংলাদেশে নয়া রাষ্ট্রপতি মির্জা ফখরুল, তারেকের মন্ত্রিসভায় ঠাঁই পাচ্ছেন গয়েশ্বর রায়

নিজস্ব প্রতিনিধি: নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বাংলাদেশে জিতেছে খালেদা জিয়ার দল  বিএনপি। দীর্ঘ ২০ বছর পর গড়তে চলেছে সরকার। সূত্রের খবর,  নতুন মন্ত্রিসভার কাঠামো প্রায় চূড়ান্ত করে ফেলে বিএনপি। এই মন্ত্রিসভায়  পুরোনো অভিজ্ঞ নেতাদের পাশাপাশি নতুন ও তরুণ মুখ রাখার পরিকল্পনা  করা হয়েছে।  একই সঙ্গে টেকনোক্র্যাট কোটায় কয়েকজনকে যুক্ত করার বিষয়টিও আলোচনায় মধ্যে রয়েছে। ২০০১-২০০৬ মেয়াদের মন্ত্রিসভায় দায়িত্ব পালন করা কয়েকজনকে আবার অন্তর্ভুক্ত করার বিষয় নিয়ে চলছে আলোচনা। 

কেমন হতে পারে বিএনপির মন্ত্রিসভা ? 

  রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম শীর্ষএ রয়েছে । স্পিকার  হতে পারেন ড. আব্দুল মঈন খান।  যোগাযোগ মন্ত্রণালয়ে মির্জা আব্বাস, স্থানীয় সরকারে সালাহউদ্দিন আহমদ, বাণিজ্যে আমির খসরু মাহমুদ চৌধুরী এবং শিক্ষায় আ ন ম এহসানুল হক মিলনের নাম রয়েছে বিএনপির  সম্ভাব্য তালিকায় । হিন্দু নেতা গয়েশ্বর চন্দ্র রায় ও ইকবাল হাসান মাহমুদ টুকুকেও মন্ত্রিসভায়  ঠাঁয় দেওয়া নিয়েও চলছে আলোচনা। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে সামনে আসছে নজরুল ইসলাম খানের নাম। 

নতুন মুখ হিসেবে নতুন মুখ হিসেবে শোনা যাচ্ছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে রুহুল কবির রিজভী, জনপ্রশাসনে ইসমাইল জবিউল্লাহ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানির নাম । চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন ও আইনজীবী ফজলুর রহমানের নামও রয়েছে চর্চার মধ্যে।  সামনে এসেছে ববি হাজ্জাজ, আন্দালিব রহমান পার্থ, নুরুল হক নূর, ড. রেজা কিবরিয়া ও মোস্তফা জামাল হায়দারের নামও। 

আরও পড়ুন: ‘রাজাকার, আলবদর, কিছুই রবে নারে’, ঢাকা ক্যাম্পাসে বাজল গান

প্রসঙ্গত,  প্রায় দুই দশক পর এককভাবে সরকার গঠন করতে চলেছে বিএনপি। ২৯৭ আসনের মধ্যে  তারেক রহমানের দল পেয়েছে ২০৯টি আসন।  শরিকদের তিনটি নিয়ে মোট ২১২ আসন। সংসদ নির্বাচনে ভোট পড়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ। একই দিনে অনুষ্ঠিত জুলাই সনদ বাস্তবায়নের গণভোটে ভোট পড়েছে ৬০ দশমিক ২৬ শতাংশ। বিপুল জয় নিয়ে প্রধানমন্ত্রী হতে চলেছেন খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। আগামী সোম বা মঙ্গলবার বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী ও নির্বাচিত সংসদদের শপথগ্রহণ হতে পারে। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন তারেক রহমানও।   

Published by:

Share Link:

More Releted News:

ভিমরুলের আক্রমণ থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ বৃদ্ধের, তারপর যা হল…

তেলের ভান্ডার শূন্যের পথে, জ্বালানি সঙ্কটে বাংলাদেশে স্থগিত নির্বাচন

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

২০২৪ সালের ৪ অগস্টই শেখ হাসিনাকে খুনের ছক কষেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার

বর্ষবরণের আগে ইলিশ ছুঁলে লাগছে ছ্যাঁকা, কেজি ছাড়াল ৭,৫০০

গান-বাজনার উল্লাসের মাঝেই যুবককে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার ৫

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ