রাষ্ট্রদ্রোহ মামলায় জেলবন্দি ইসকন সন্ন্যাসী চিন্ময় প্রভুর জামিন আর্জি ফের খারিজ

Share:

আন্তর্জাতিক ডেস্ক : জামিন মিলল না চিন্ময় দাসের। চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যার অভিযোগপত্রে প্রধান অভিযুক্ত হয়েছিলেন তিনি। বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে তাঁর মামলাটি ওঠে। সেখানে আইনজীবী হত্যা মামলা সহ ৫ মামলায় তাঁর জামিন নামঞ্জুর করেছে আদালত।

জানা গিয়েছে, বৃহস্পতিবার শুনানির শেষে আদালতের বিচারক হাসানুল ইসলাম তাঁর জামিন নামঞ্জুল করেছে। আইনজীবীকে হত্যার পাশাপাশি পুলিশের ওপরে হামলা, ভাঙচুর সহ একাধিক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে তাঁর বিরুদ্ধে ওঠা সব মামলার শুনিনি ছিল। চিন্ময়কৃষ্ণের পক্ষ থেকে ঢাকা থেকে এসেছিলেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্যের নেতৃত্বে একটি দল। দীর্ঘক্ষণ ধরে এই মামলার শুনানি হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে আদালতের বাইরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। এদিন আদালতে যাঁরা যাঁরা এসেছিলেন, তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানা গিয়েছে।

গত বছর ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালতে চিন্ময়কৃষ্ণকে তোলা হয়েছিল। সেই সময় আদালত চত্বরেই চিন্ময়ের অনুসামীদের হট্টগোলের মধ্যে সংঘর্ষ হয়। এরপরেই আইনজীবী সইফুল ইসলাম আলিফকে কুপিয়ে খুন করার অভিযোগ ওঠে। অভিযোগ, আদালত চত্বরে তিনি উস্কানিমূলক মন্তব্য করেন। তারজেরেই অশান্তির আগুন ছড়ায়। তারপরেই খুনের ঘটনা ঘটেছে। তবে চিন্ময়কৃষ্ণের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্পূর্ণ ভিত্তিহীনভাবে চিন্ময় প্রভুকে ফাঁসানো হচ্ছে।

চিন্ময়কৃষ্ণ প্রভুকে একাধিকবার আদালতে তোলা হয়েছে। কিন্তু জামিন পাননি তিনি। গত ৮ মাসের বেশি সময় ধরে জেলেই রয়েছেন তিনি। সইফুল ইসলাম খুনের সময় পুলিশের হেফাজতে ছিলেন চিন্ময়কৃষ্ণ। আইনজীবীকে খুনের মামলার সেই চার্জশিটে ৩৮ জনের নাম রয়েছে। অভিযুক্তদের তালিকায় উপরের দিকেই রয়েছে চিন্ময়কৃষ্ণ।

দাদা সাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদির

ছত্তিশগড়ে কংগ্রেস নেতাদের কনভয়ে মাওবাদী হামলায় জড়িত ১০ জনকে মৃত্যুদণ্ডের সাজা

CAA-তে নাগরিকত্বের আবেদন নিয়ে বড় পদক্ষেপ, হুগলিতে শুরু শুনানি

‘প্রমাণ ছাড়াই চরিত্রহনন চলছে’, দিশা সালিয়ানের মৃত্যু মামলা নিয়ে নীরবতা ভাঙলেন আদিত্য ঠাকরে

জেলাস্তরের খেলায় পড়ুয়াদের জয়ে গোটা স্কুলকে বিরিয়ানি খাওয়ালেন প্রধান শিক্ষক

‘আইএসআই ঘনিষ্ঠ’কে দিল্লিতে দূত হিসেবে নিয়োগের প্রস্তাব ঢাকার, ছাড়পত্র দেয়নি মোদি সরকার

‘দেশজুড়ে চর্চা হচ্ছে’, মুখ্যমন্ত্রী শুভেন্দুর কাজের ভূয়সী প্রশংসা রাজনাথের

শ্রীদেবীর চেন্নাইয়ের সম্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা, আইনি বিপাকে বনি-জাহ্নবী-খুশি

লক্ষ্মীবারে কতজনের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

পুজো উপহার কেন্দ্রের, ২৫ হাজার টাকা পর্যন্ত বেতনধারীরা প্রভিডেন্ট ফান্ডের আওতায়

পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদা ভাট্টির নেটওয়ার্ককে সন্ত্রাসী সংগঠন ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় রেগে কামড়ে স্ত্রীর নাক কেটে নিলেন বদমেজাজি স্বামী

পিতৃ তর্পণ! বাবা হরিবংশের স্মরণে অযোধ্যায় ধর্মশালা তৈরি করছেন বিগ বি

আফগানিস্তানের বিরুদ্ধে তাণ্ডবের পুরস্কার, পাক খেলোয়াড়কে হটিয়ে দ্বিতীয়স্থানে অভিষেক শর্মা