ছেলে শেখ হাসিনার দল করায় হিন্দু মহিলাকে ছুরিতে ফালাফালা করল বিএনপি গুন্ডারা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ছেলের রাজনৈতিক যোগের মূল্য চোকাতে হল গর্ভধারিণীকে। ছেলে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল করায় ‘সবক’ শেখাতে বাড়িতে ঢুকে এক হিন্দু মা’কে ছুরির আঘাতে ফালাফালা করে দিল শাসকদল বিএনপির গুন্ডারা। ঘটনাটি ঘটেছে কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানকের কালাগাজীর পাড়া-তে। নিজের বাড়িতে নির্মমভাবে খুন হয়ে যাওয়া হিন্দু মহিলার নাম শিল্পী শীল (৫০)। ওই নৃশংস খুনের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ​মহেশখালী থানার ওসি আবদুস সুলতান জানিয়েছেন, খুনের খবর পাওয়া মাত্রই পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার মূল রহস্য উন্মোচনে এবং জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার কাজ চলছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কালাগাজীর বাসিন্দা রবি শীলের পরিবার অত্যন্ত শান্ত ও নির্বিরোধী হিসেবে এলাকায় পরিচিত। ছেলে শুভ শীল দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিল। দীর্ঘদিন ধরেই শুভ ও তাঁর পরিবারের সদস্যদের হুমকি দিয়ে যাচ্ছিল স্থানীয় বিএনপির গুন্ডারা। থানায় অভিযোগ জানালেও পুলিশ হুমকি দাতাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি।

গতকাল সোমবার (৭ সেপ্টেম্বর) রবি শীল প্রতিদিনের মতো বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ছিলেন। তাঁদের সন্তানরা পড়াশোনার সূত্রে চট্টগ্রাম ও ঢাকায় অবস্থান করায় বাড়িতে শিল্পী শীল একাই ছিলেন। এই সুযোগে সন্ধ্যায় বিএনপির দুষ্কৃতীরা বাড়িতে চড়াও হয়ে শুভর নামে গালিগালাজ করার পাশাপাশি তাঁর ঠিকানা জানতে চায়। আচমকাই ছুরি নিয়ে শিল্পী শীলের উপরে চড়াও হয়। উপর্যুপরি আঘাতে ক্ষতবিক্ষত করে তাঁকে। হামলার খবর পেয়ে পরিবারের সদস্যরা বাড়িতে এসে রক্তাক্ত অবস্থায় শিল্পী শীলকে মাটিতে লুটিয়ে পড়ে থাকতে দেখেন। মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তবে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

 

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন, ভারত ও চিনের মধ্যবর্তী পৃথক অঞ্চল!

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

মাঝ রাস্তায় প্রস্রাবে আপত্তি জানানোয় দোকানদারকে ইট দিয়ে থেঁতলে খুন মদ্যপদের

ছেলে শেখ হাসিনার দল করায় হিন্দু মহিলাকে ছুরিতে ফালাফালা করল বিএনপি গুন্ডারা

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

শেখ হাসিনাকে আত্মসমর্পণের সুযোগ নয়, দিল্লি থেকে ধরে নিয়ে যেতে চায় তারেক সরকার

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা

‘জিনা হারাম হো জায়েগা’, মমতা অনুগামী তৃণমূল নেতার বাড়িতে গিয়ে হুমকি পুলিশের

অভিষেকের অফিস উচ্ছেদের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ বাড়ির মালিক