আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভূমিকম্পে আহত মা অপারেশন থিয়েটারে, জানেন না ছেলে মৃত

আন্তর্জাতিক ডেস্ক: প্রাকৃতিক দুর্যোগ মায়ের থেকে কেড়ে নিল সন্তানকে। হাসপাতালের অপারেশন থিয়েটারে গুরুতর আহত অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়াই করছেন মা। সেই সময়ও তিনি জানেন না হাসপাতালের বিছানায় নিথর হয়ে রয়েছে তাঁর ছেলে।

জানা গিয়েছে, শুক্রবার সকালে কেঁপে উঠেছে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা। সেই ভূমিকম্পের ধাক্কাতেই মুহূর্তের মধ্যে নিভে গিয়েছে চিকিৎসক পড়ুয়া রাফির জীবন। হাসপাতালে অপারেশন থিয়েটারে শুয়ে রয়েছেন রাফির মা। শরীরে কষ্ট নিয়েও ছেলের চিন্তাই করছেন। ছেলে কেমন আছেন সেটাই বারবার খোঁজ নিয়েছেন। তখনও জানেন না একমাত্র ছেলের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকালে সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী রাফি মায়ের সঙ্গে মাংস কিনতে গিয়েছিলেন। দোকানের সামনে দাঁড়িয়ে থাকার সময় ঘটে যায় দুর্ঘটনা। তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে মাটি। প্রবল ঝাঁকুনিতে পাশের এক বাড়ির রেলিং ভেঙে পড়ে রাফি ও তার মায়ের ওপর। আহত অবস্থায় দুজনকেই হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা রাফিকে মৃত বলে ঘোষণা করে। রেলিং এর ধাক্কায় রাফির পুরো মুখ থেতলে গিয়েছিল। ওই হাসপাতালের অপারেশন থিয়েটারে চিকিৎসা চলছিল রাফির মায়ের। অপারেশন থিয়েটারে অস্ত্রোপচার চলাকালীন বারবার ছেলের কথাই জিজ্ঞাসা করেছেন। কিন্তু তখনও তিনি জানেন না ছেলে আর নেই।
শুক্রবার সকালে ঢাকার বিভিন্ন এলাকায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। কোথাও কোথাও দেওয়ালে ফেটে যায়। জানা গিয়েছে এই দিনের রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল পাঁচ ৫.৭। বাংলাদেশের নরসিংদী থেকে ৬ মাইল দক্ষিণ-পশ্চিমে এই ভূমিকম্পের উৎসস্থল বলে মনে করা হচ্ছে। ঢাকা ও নরসিংদীর মাঝামাঝি জায়গায় এই কম্পন হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল আমেরিকা

ফ্লোরিডায় বাংলাদেশি ছাত্র-ছাত্রীকে কুচিয়ে টুকরো টুকরো করল দুষ্কৃতীরা

বিশ্ববিদ্যালয়ে ঢুকে অধ্যাপিকাকে জুতোপেটা করলেন তারেকের দলের নেতা

তারেক জমানায় অব্যাহত হিন্দু নিধন, এবার সন্ন্যাসীকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হল

ভোটের দায়িত্ব পালনে অস্বীকার করায় দুই কলেজ শিক্ষককে বরখাস্ত করল নির্বাচন কমিশন

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ