এই মুহূর্তে

পাকিস্তানের হয়ে লড়বে বাংলাদেশ? যুদ্ধের জন্য বায়ু সেনাকে প্রস্তুত থাকার নির্দেশ ‘গদ্দার’ ইউনূসের

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: পহেলগাঁওকাণ্ডের জেরে সন্মুখসমরে দিল্লি ও ইসলামাবাদ। যে কোনও মুহুর্তেই দুই দেশের মধ্যে যুদ্ধ বাঁধতে পারে বলে অনুমান প্রতিরক্ষা বিশেষজ্ঞদের। ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা যখন তুঙ্গে ঠিক তখনই বাংলাদেশ বায়ু সেনাকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিলেন তদারকি সরকারের প্রধান উপদেষ্টা তথা পাকিস্তানের দোসর মোল্লা মুহাম্মদ ইউনূস। আর তাঁর ওই নির্দেশর পরেই যে প্রশ্ন উঠেছে তাহল-তবে কী পাকিস্তানের হয়েই ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে ‘গদ্দার’ ইউনূস সরকার?

বুধবার ঢাকার কুর্মিটোলায় অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনীর বীর উত্তম এ কে খন্দকার ঘাঁটিতে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোল্লা ইউনূস। অনুষ্ঠানে তিনি বলেন, ‘এমন বিশ্বে আমরা বাস করি, প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে। তো সেখানে প্রস্তুতি না নিয়ে থাকা এটা অসম্ভব হয়ে পড়ে। কাজেই এই পরিস্থিতির মধ্যে যুদ্ধের প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী।’ ভারত-পাকিস্তানের মধ্যে যে কোনও মুহুর্তে যুদ্ধ শুরু হবে বলে ভবিষ্যদ্বাণী করে মোল্লা ইউনূস বলেন ‘ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যাওয়ার মতো অবস্থা। সকালের খবরে দেখলাম, আজকেই শুরু হয়ে যাবে যুদ্ধ। আমাদেরও প্রস্তুত থাকতে হবে। আধা-আধি প্রস্তুতির কোনও জায়গা নাই। এটা এমন এক পরিস্থিতি, জয়ই একমাত্র অপশন। পরাজয় এখানে কোনও অপশন হতে পারে না। কাজেই আমাদের প্রস্তুতি কত উচ্চ পর্যায়ে নিতে পারি, তার চেষ্টা থাকতেই হবে। সার্বভৌমত্ব রক্ষায় ত‍ৎপর থাকতে হবে।’

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য যুগোপযোগী বিমান বাহিনী গড়ে তুলতে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়ে তিনি বলেন ‘আমাদের অর্থনীতি দুর্বল অবস্থায় আছে। এমনিতেই বাংলাদেশ মজবুত অর্থনীতির দেশ হয়ে গড়ে উঠতে পারেনি। তবুও খরচের কথা ভেবে আমাদের যুদ্ধ এড়িয়ে যাওয়ার কথা ভাবলে চলবে না। যুদ্ধের জন্য সবমসময় প্রস্তুত থাকতে হবে।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ড্যামেজ কন্ট্রোল! বাংলাদেশের মন্দিরের পুরোহিতদের মাসে ৫ হাজার করে সরকারি ভাতা

রাজাকারদের মুক্তিযোদ্ধার তকমা দেওয়ার উদ্যোগ পাকপ্রেমী তারেক রহমানের

তারেকের ইন্ধনে বাংলাদেশে আরও ৩৫ প্রশিক্ষণ শিবির খুলল পাক জঙ্গি সংগঠন লস্কর

তারেক জমানায় হিন্দু নির্যাতন চরমে, তিন সপ্তাহে খুন ১১ জন, গণধর্ষিতা ৫ জন

সাবধান! ধেয়ে আসছে বছরের প্রথম বৃষ্টিবলয় ‘গোধূলি’

নববধূকে নিয়ে বাড়ি ফেরা হল না বরের, ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল ১৪ জনের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ