হিন্দু শিক্ষকের গলায় জুতোর মালা: নাটের গুরু পড়ুয়াকে বহিষ্কারের সিদ্ধান্ত

লজ্জাজনক ঘটনার পরেও অধ্যক্ষের পাশে না দাঁড়ানোয় কলেজের পরিচালন সমিতিকেও শোকজ করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নড়াইল: মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের (Mirzapur United Degree College) অধ্যক্ষ স্বপনকুমার বিশ্বাসকে (Swapan Kumar Biswas) জুতোর মালা পরানোর ঘটনার নাটের গুরু এক পড়ুয়াকে বহিষ্কারের (Rusticate) সিদ্ধান্ত নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ (National University Authority)। ওই পড়ুয়ার ছাত্রত্ব বাতিল করা হয়েছে। পাশাপাশি একই ঘটনায় ইন্ধন জোগানোর অভিযোগে কলেজেরই রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক (Political Science Professor) তথা আওয়ামী লীগ নেতা আখতার হোসেনকে (Akhtar Hussain) শোজ করা হয়েছে। লজ্জাজনক ঘটনার পরেও অধ্যক্ষের পাশে না দাঁড়ানোয় কলেজের পরিচালন সমিতিকেও শোকজ করা হয়েছে। দুই ক্ষেত্রেই কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের এক সদস্য জানিয়েছেন।

পয়গম্বরকে নিয়ে কটূক্তি করা বিজেপির নিলম্বিত মুখপাত্র নূপুর শর্মার (Nupur Sharma)  সমর্থনে এক হিন্দু ছাত্রের ফেসবুক পোস্ট (Facebook Post) ঘিরে গত ১৮ জুন রণক্ষেত্রের চেহারা নেয় নড়াইলের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজ চত্বর। কলেজেরই বেশ কয়েকজন পড়ুয়া ও শিক্ষকের উস্কানিতে শুধুমাত্র হিন্দু হওয়ার অপরাধে হামলা চালানো হয় অধ্যক্ষ স্বপনকুমার বিশ্বাস (Swapan Kumar Biswas) সহ তিন শিক্ষকের উপরে। এমনকী পুলিশের চোখের সামনেই জুতোর মালা পরানো হয় অধ্যক্ষ এবং ফেসবুক পোস্ট করা ছাত্রের গলায়।

একজন শিক্ষককে পুলিশের চোখের সামনে জুতোর মালা পরানোর ঘটনার কথা জানাজানি হতেই প্রতিবাদ ও নিন্দার ঝড় ওঠে। চাপে পড়ে তদন্ত কমিটি গঠন করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা দফতর। দুঃখপ্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (Bangladesh Home Minister Asaduzzaman Khan Kamal)। বুধবার রাতে নড়াইল কলেজের ঘটনা নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার (Syndicate)  বৈঠক হয়। ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, অধ্যক্ষকে জুতোর মালা পরানোর নাটের গুরু খুলনা সরকারি ব্রজলাল (বিএল) কলেজের ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ছাত্র মোহাম্মদ রহমাতুল্লাহর ছাত্রত্ব বাতিল করা হবে। অর্থা‍ৎ ওই পড়ুয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কোনও কলেজে পড়াশোনা করতে পারবে না।

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

এক মুঠো ভাত বেশি চাওয়ায় জুটল চড়! মিড-ডে মিল খেতে গিয়ে আহত পঞ্চম শ্রেণির পড়ুয়া

পণের দাবিতে মারধর চিকিৎসক স্বামীর, বিয়ের দেড় মাসের মধ্যে মৃত্যু তরণীর

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

পর্যটকদের জন্য সুখবর, শীঘ্রই খুলতে চলেছে হলং বাংলো!

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

খড়গপুর আইআইটি থেকে বি-টেক করার ইচ্ছে জয়েন্ট এন্ট্রান্সে তৃতীয় উমঙ্গের

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার

ছবি তুলতে অনীহা অরূপ বিশ্বাসের, সাংবাদিকদের দেখেই পড়িমড়ি করে ছুটে পালালেন