বঙ্গবন্ধুর কবর গুঁড়িয়ে দেওয়ার কর্মসূচি এনসিপির, রুখে দাঁড়ালেন আওয়ামী লীগ নেতা-কর্মীরা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মুক্তিযুদ্ধের সূতিকাগার হিসাবে পরিচিত বঙ্গবন্ধু শেখ মুজিবের ৩২ নম্বর ধানমন্ডির বাড়ি গত ৫ ফেব্রুয়ারি গুঁড়িয়ে দিয়েছিল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীরা। নিশ্চুপ হয়ে ওই ধ্বংসলীলা দেখেছিল মোল্লা মুহাম্মদ ইউনূসের প্রশাসন। তাতেই উ‍ৎসাহিত হয়ে বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর কবর গুঁড়িয়ে দেওয়ার ডাক দিয়েছিল এনসিপি শীর্ষ নেতৃত্ব। আর ওই কর্মসূচি ঘিরে এদিন সকাল থেকেই অগ্নিগর্ভ গোপালগঞ্জ। বাংলাদেশের স্থপতির কবর রক্ষায় রাজপথে নেমেছেন স্থানীয় আওয়ামি লীগ নেতা-কর্মীরা। বঙ্গবন্ধুর কবর গুঁড়িয়ে দেওয়ার কর্মসূচির দোসর হিসাবে অবতীর্ণ হওয়া পুলিশ ও প্রশাসনের সঙ্গে বিভিন্ন জায়গায দপায-দফায় সংঘর্ষ চলছে শেখ হাসিনার দলের নেতা-কর্মীদের। ইতিমধ্যেই ক্ষুব্ধ আওয়ামী লীগ নেতা-কর্মীরা পুলিশের একটি গাড়িতে ভাঙচুর চালানোর পর আগুনে পুড়িয়ে দিয়েছে। ভাঙচুর করা হয়েছে ইউনিয়ন নির্বাহী আধিকারিকের (ইউএনও) গাড়িও। শেখ হাসিনা দেশ ছাড়ার পর এই প্রথম আওয়ামী লীগ নেতা-কর্মীদের মৃত্যুভয় উপেক্ষা করে সংঘবদ্ধভাবে রাজপথে নামতে দেখা গেল।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর কবর গুঁড়িয়ে দেওয়ার কর্মসূচি নিয়েছিল পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ট জাতীয় নাগরিক পার্টি। দলটির অন্যতম শীর্ষ নেতা হাসনাত আবদুল্লাহ ও নাসিরুদ্দিন পাটোয়ারি গত কয়েকদিন ধরেই হুঙ্কার দিয়েছিলেন, ৩২ নম্বর ধানমন্ডির মতোই গুড়িয়ে দেওয়া হবে বঙ্গবন্ধুর কবর। পাকিস্তান ভাঙার মূল নায়কের কোনও চিহ্ন রাখা হবে না বদলের বাংলাদেশে। পাল্টা হুঙ্কার ছেড়েছিলেন গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতা কর্মীরা। বঙ্গবন্দুর কবরের একটি ইটে হাত দিলে রক্তগঙ্গা বইযে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন।

বঙ্গবন্ধুর কবর গুঁড়িয়ে দেওয়ার কর্মসূচি যাতে নির্বিঘ্নে পালিত হয় তার জন্য সক্রিয় হয়েছিল পুলিশ ও প্রশাসন। এনসিপির কর্মসূচিতে সহায়তা করতে বুলডোজার-সহ কবর ভাঙার যাবতীয় সরঞ্জাম জোগাড় করে রেখেছিল। এদিন সকালে পুলিশ ও প্রশাসন বঙ্গবন্ধুর কবর সংলগ্ন এলাকার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করতেই প্রতিরোধ গড়ে তোলেন স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা। পুলিশের সঙ্গে দফায়-দফায় সংঘর্ষ হচ্ছে তাদের। কবরের কয়েক কিলোমিটার পর্যন্ত বিশেষ মানববন্ধন গড়ে তোলা হয়েছে।

গণেশ চতুর্থীতে সিদ্ধিদাতার মূর্তি কেনার আগে অবশ্যই মাথায় রাখুন এই ৩ বিষয়

১৪ নাকি ১৫ সেপ্টেম্বর? জেনে নিন গণেশ চতুর্থীর পুজোর সঠিক সময়

কাছের মানুষের মৃত্যুর খবর পাওয়ার সম্ভাবনা, হঠাৎ ভ্রমণের পরিকল্পনা আনন্দ দেবে

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর