অত্যাবশ্যকীয় পরিষেবায় ধর্মঘট করলেই শাস্তি হতে পারে জেল-জরিমানা

১৯৫৮ সালের এসেনশিয়াল সার্ভিসেস মেনটেন্স ও সেকেন্ড অ্যাক্টের আইনেই আসছে বদল।

Share:

নিজস্ব প্রতিনিধি: ধর্মঘট কোনও নতুন বিষয় নয়। অত্যাবশ্যকীয় পরিষেবার ওপরেও ডাকা হয় ধর্মঘট। তবে জরুরি পরিষেবায় এবার থেকে ধর্মঘট হলে জনস্বার্থে তা নিষিদ্ধ করতে পারবে সরকার। জাতীয় সংসদে তোলা হয়েছে এমনই ‘অত্যাবশ্যক পরিষেবা বিল-২০২৩’।

বলা হয়েছে, বেআইনি ঘোষণা করার পরেও কেউ বা অনেকে যদি ধর্মঘট চালু করে বা সচল রাখার চেষ্টা করে তাহলে হতে পারে সর্বোচ্চ ৬ মাসের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা জরিমানা বা দু’টোই। আরও বলা হয়েছে, লকআউট ও লেঅফ নিষিদ্ধও ঘোষণা করা হতে পারে।

জানা গিয়েছে, বৃহস্পতিবার এই বিল (BILL) সংসদে তুলেছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান। বর্তমানে বিলটি পরীক্ষা করে তা প্রতিবেদন আকারে দেওয়ার জন্য পাঠানো হয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে।

প্রসঙ্গত, ১৯৫৮ সালের এসেনশিয়াল সার্ভিসেস মেনটেন্স ও সেকেন্ড অ্যাক্টের এই আইনেই আসছে বদল। অত্যাবশ্যকীয় তালিকায় আছে, হাসপাতাল। স্বাস্থ্যকেন্দ্র, ওষুধ, ই- ওয়ালেট, বিদ্যুৎ, স্থল-জল-রেল-আকাশপথ, নিরাপত্তা, খাদ্যদ্রব্য, পরিবহন, ট্যাঁকশাল বিভিন্ন দফতর।

বলা হয়েছে, জনসুবিধা ও নিরাপত্তায় বাধা এলে বা ক্ষতিগ্রস্ত হলেই নেওয়া হবে কড়া পদক্ষেপ। এখন দেখার কবে এই আইন চালু হয়।   

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ