করোনার সুনামির মাঝেই ওমিক্রনের নতুন উপধরন BA.4/5 শনাক্ত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে দুই বাংলাদেশির  শরীরে ওই নয়া ধরন শনাক্ত হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেশে করোনাভাইরাস (Coronavirus)  সংক্রমণের মাঝেই বাড়ল উদ্বেগ। মঙ্গলবার প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত দু’জনের শরীরে ওমিক্রন ভ্যারিয়েন্টের (Omicron Variant) নতুন উপধরন  বিএ.৪/৫ (BA.4/5) শনাক্ত হয়েছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (Jessore Science & Technology University) জিনোম সেন্টারে দুই বাংলাদেশির শরীরে ওই নয়া ধরন শনাক্ত হয়েছে। যাদের একজনের বয়স ৪৪ বছর এবং অন্যজনের ৭৯ বছর। আক্রান্তদের একজন করোনার বুস্টার ডোজ (Booster Dose) এবং অন্যজন সম্পূর্ণ ডোজ (Double Dose) নিয়েছিলেন। আক্রান্তদের মধ্যে একজন বর্তমানে হাসপাতালে চিকি‍ৎসাধীন।

মঙ্গলবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জেনোম সেন্টারের পরিচালক অধ্যাপক আনোয়ার হোসেন  (Anwar Hossain)  সাংবাদিকদের জানিয়েছেন, ওমিক্রনের (Omicron Variant) যে নয়া ধরন শনাক্ত হয়েছে তা মানুষের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে সহজেই ফাঁকি দিতে সক্ষম।  BA.4/5 সাব-ভ্যারিয়েন্টে স্পাইক প্রোটিনে ওমিক্রনের মতই মিউটেশন দেখা যায়। সেই সঙ্গে নতুন শনাক্ত হওয়া উপধরনে ডেল্টা প্রজাতির (Delta Variant) মত স্পাইক প্রোটিনের ৪৫২ নম্বর অ্যামাইনো অ্যাসিডের মিউটেশন থাকে। 

অন্যদিকে, দেশে করোনার সংক্রমণের তাণ্ডব থামার লক্ষণ নেই। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৭৪ জন। করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এখনও পর্যন্ত প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হলেন ১৯ লাখ ৫৮ হাজার ৭৪ জন। আর করোনার বলি হলেন ২৯ হাজার ১৩৩ জন। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার আগের দিনের চেয়ে বেড়ে দাঁড়িয়েছে ১১ দশমিক ১৩ শতাংশে। অর্তা‍ৎ প্রতি ৯ জনের নমুনা পরীক্ষায় একজনের শরীরে মারণ ভাইরাস শনাক্ত হয়েছে।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই