বাংলাদেশে নিপা ভাইরাসে একজনের মৃত্যু, খেজুর রস পানে সতর্ক থাকার পরামর্শ

শীতের মরসুমে খেজুর রস পান না করার অনুরোধ জানিয়েছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) মহাপরিচালক তাহমিন শিরিন।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেশে করোনাভাইরাস নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে। দীর্ঘদিন বাদে গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী ভাইরাসের ছোবলে একজন প্রাণ হারিয়েছে। তার চেয়েও আশঙ্কার কথা হল, নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে একজন প্রাণ হারিয়েছেন। যেহেতু মৃতের খেজুর রাস পানের ইতিহাস ছিল তাই শীতের মরসুমে খেজুর রস পান না করার অনুরোধ জানিয়েছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) মহাপরিচালক তাহমিন শিরিন।

বুধবার সাংবাদিক সম্মেলনে আইইডিসিআরের পরিচালক জানান, গত বছর দেশে মোট তিনজনের শরীরে নিপা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছিল। তার মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। সর্বশেষ মারা গিয়েছেন রাজশাহীর এক মহিলা। তিনি খেজুর রস পানে আসক্ত ছিলেন। নিপার সংক্রমণ থেকে বাঁচতে শীতের মরসুমে খেজুরের রস না পান করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘দেশে বাদুড়ের লালা বা প্রস্রাবের মাধ্যমে নিপা ভাইরাস ছড়ায়। মানুষ যখন দূষিত কাঁচা খেজুরের রস পান করেন তখন ভাইরাসে আক্রান্ত হন। আক্রান্তদের মাধ্যমে পরিবারের বাকি সদস্যদের সংক্রমিত হওয়ার সম্ভাবনা রয়েছে।’

অন্যদিকে, দীর্ঘদিন বাদে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসের ছোবলে একজন মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। এ নিয়ে দেশে করোনায় এখনও পর্যন্ত ২৯ হাজার ৪৪১ জন প্রাণ হারালেন। নতুন করে আরও ২০ জনের শরীরে প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। চলতি বছরের প্রথম ১০ দিনে দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২০২ জন। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার শূন্য দশমিক ৯৫ শতাংশ।

প্রতীক ইস্যু, আরও নথি চেয়ে কালীঘাট তৃণমূলকে ফের তলব নির্বাচন কমিশনের

অনুমোদনহীন মাদ্রাসা নিয়ে কড়া রাজ্য, তালা ঝুলল ২৫২টিতে

যেখানে সেখানে মাদ্রাসা খুলে আর উৎপাত করার অনুমতি দেবে না সরকার, হুঁশিয়ারি দিলীপ ঘোষের

বৈভবকে আটকাতে বিশেষ পরিকল্পনা আফগানিস্তানের! সিরিজ শুরুর আগেই বড় বার্তা ইব্রাহিমের

ইন্দোনেশিয়ায় ২৪৩ জন যাত্রী সহ মাঝসমুদ্রে নিখোঁজ জাহাজ, উদ্ধারকাজ শুরু

বিক্রি হল নিউইয়র্কে থাকা ট্রাম্পের শৈশবের বাড়ি, দাম শুনলে চোখ কপালে উঠবে

ব্রিকস সম্মেলনের দ্বিতীয় দিনে ভারত মণ্ডপমে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

উত্তরের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

ইউক্রেনে ৫০০টির বেশি ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৯

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

ক্লান্ত জিনপিং, দ্বিপাক্ষিক বৈঠকের পর মোদির সঙ্গে ডিনার এড়িয়ে গেলেন চিনের প্রেসিডেন্ট

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম