বিজ্ঞান শিক্ষক হৃদয় মণ্ডলের বিরুদ্ধে ধর্ম অবমাননার প্রমাণ পায়নি তদন্ত কমিটি

চার পাতার রিপোর্টে কমিটির প্রধান জানিয়েছেন, হৃদয় চন্দ্র মণ্ডলকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: কথায় বলে ‘দশ চক্রে ভগবানও ভূত হয়।’  

মুন্সিগঞ্জ সদর উপজেলার বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডলের ক্ষেত্রেও তাই ঘটেছে। যে কারণে তাঁকে ২০ দিন জেল কাটতে হয়েছে, সেই ধর্ম অবমাননার অভিযোগের কোনও প্রমাণ পায়নি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর গঠিত তদন্ত কমিটি। বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক নেহাল আহমেদের কাছে ৪ পাতার তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন তদন্ত কমিটির প্রধান তথা স্থানীয় হরগঙ্গা কলেজের অধ্যক্ষ আবদুল হাই তালুকদার।

চার পাতার তদন্ত রিপোর্টে কমিটির প্রধান জানিয়েছেন, শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডলের বিরুদ্ধে ‘ধর্ম অবমাননা’র অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তাঁকে হেনস্তা করার জন্যই উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা অপপ্রচার চালিয়েছে বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে ১০ম শ্রেণির মানবিক বিভাগের বেশ কয়েকজন শিক্ষার্থী। তারা আরও জানিয়েছে, পড়াশোনার জন্য চাপ দেওয়াসহ একাধিক কারণে হৃদয় মণ্ডলের উপরে তাদের ক্ষোভ ছিল। আর সেই ক্ষোভ মেটাতেই এমন কাণ্ড ঘটিয়েছে। তাছাড়া প্রাইভেট টিউশনি নিয়ে স্কুলের অন্য গণিত ও বিজ্ঞানের শিক্ষকদের সঙ্গে হৃদয় চন্দ্র মণ্ডলের সমস্যা ছিল।’

তদন্ত কমিটির রিপোর্ট প্রসঙ্গে বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দীন আহমেদ সাংবাদিকদের বলেছেন, ‘তদন্ত রিপোর্টের কপি এখনও হাতে পাইনি। রিপোর্ট হাতে পেলেই হৃদয় মণ্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত পড়ুয়াদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’ যদিও জামিনে মুক্তি পাওয়ার পরে তদন্ত কমিটির মুখোমুখি হয়ে হৃদয় মণ্ডল জানিয়ে দিয়েছিলেন, ‘ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের উপরে তাঁর কোনও ক্ষোভ নেই। সবাইকে ক্ষমা করে দিয়েছেন।’

পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের, ‘দাই দাই’ গানে উদ্বোধনী মঞ্চ মাতালেন শাকিরা ও বার্না বয়

দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টার ম্যারাথন জেরা শেষে ভবানী ভবন থেকে বের হলেন অভিষেক

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি