‘ক্ষমতায় থাকতে ভারতকে আওয়ামী লীগ সাহায্যের অনুরোধ করেনি’

বিদেশমন্ত্রী  একে আবদুল মোমেনকে ঘুরিয়ে বার্তাই

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ‘ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে আওয়ামী লীগ অনুরোধ করে না, করেনি। শেখ হাসিনা সরকারের পক্ষ থেকেও কাউকে এমন দায়িত্ব দেওয়া হয়নি। যিনি এ কথা বলেছেন, সেটা তাঁর ব্যক্তিগত অভিমত হতে পারে। সেটা না সরকারের বক্তব্য, না দলের।’

বিদেশমন্ত্রী  একে আবদুল মোমেনকে ঘুরিয়ে এই বার্তাই দিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে ভারতের মতো একটি বন্ধুরাষ্ট্রের সঙ্গে বৈরিতা বাংলাদেশ চায়না বলেও জানিয়েছেন তিনি। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘১৯৭৫ সালের পর ভারতের সঙ্গে বৈরিতা করে আমাদের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। এপারে শেখ হাসিনা ও ওপারে নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর সেই অবিশ্বাস-সংশয়ের দেয়াল ভেঙে দিয়েছেন।’

সংখ্যালঘু হিন্দুদের ওপর সাম্প্রতিক কয়েটি ঘটনার প্রেক্ষিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এই সরকার ক্ষমতায় আসার পর কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া দুর্গাপূজা ও জন্মাষ্টমীর মতো অনুষ্ঠান হিন্দু সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণভাবে পালন করেছেন। ইদানীং কয়েকটি হিংসাত্মক ঘটনা ঘটছে। যারা হিন্দুদের মন্দির, বাড়িতে হামলা করে, তারা কোনো দলের নয়। তারা হচ্ছে দুর্বৃত্ত। তারা সবার শত্রু।

এ দেশে হিন্দু সম্প্রদায়ের মানুষ সংখ্যালঘু নয় জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আপনারা মুক্তিযুদ্ধ করেছেন। আপনাদেরও সমান অধিকার। এ অধিকার থেকে আপনাদের বঞ্চিত করার কেউ নেই।’ বিএনপি-র সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সাম্প্রদায়িক রাজনীতির বিশ্বস্ত ঠিকানা বিএনপি। তারাই উসকানি দেয়, মদত দেয়।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়