জঙ্গি হামলার আশঙ্কা, বর্ষবরণের উৎসবে মুখোশ পরে রমনার বটমূলে প্রবেশ নিষিদ্ধ

দুপুর দুটোর মধ্যে অনুষ্ঠান শেষ করার নির্দেশ

Share:

নিজস্ব প্রতিনিধিত্ব:  জঙ্গি হামলার আশঙ্কায় রমনার বটমূলে  বর্ষবরণের অনুষ্ঠানে মুখোশ পরে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হল।পাশাপাশি দুপুর দুটোর মধ্যে অনুষ্ঠান শেষ করতে হবে। দুপুর একটা পর আর কাউকে বটমূলে প্রবেশ করতে দেওয়া হবে না।

মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে এই সব সিদ্ধান্তের কথা জানিয়ে দেন ডিএমপি কমিশনার মহম্মদ শফিকূল ইসলাম। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ রমনার বটমূলে আয়োজিত অনুষ্ঠানে মুখোশ পরে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অনুষ্ঠান দুপুর দুটোর মধ্যে শেষ করতে হবে। দুপুর ১টার পর আর কাউকে ঢুকতে দেওয়া হবে না।‘ তিনি আরও বলেন অনুষ্ঠান চলাকালীন রমনা বটমূল এবং পার্শ্ববর্তী এলাকায় যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। প্রতিটি প্রবেশ পথে চলবে তল্লাশি। অপ্রীতিকর ঘটনা এড়াতে রাখা হবে সিসিটিভি ক্যামেরা।

২০০১ সালে বটমূলে জঙ্গি হামলার কথা উল্লেখ করেন ডিএমপি কমিশনার বলেন, ওই বছরের হামলার কথা মাথায় রেখে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যাতে অপ্রীতিকর ঘটনা ঘটলে দ্রুত মোকাবিলা করা যায়। কোন রাস্তা দিয়ে কীভাবে নিয়ে যাওয়া হবে তারও নকশা তৈরি করা হয়েছে। তার জন্য থাকবে বিশেষ দল। ইভটিজিং প্রতিরোধে সাদা পোশাকের পুলিশ নিয়োগ করা হবে। শিশুদের সঙ্গে না নিয়ে আসার অনুরোধ জানিয়ে তিনি বলেন, যেহেতু খাবারের দোকান থাকবে না, তাই শিশুদের সঙ্গে না নিয়ে আসার অনুরোধ করা হচ্ছে। রমনা এলাকায় ডগ স্কোয়াড সুইপিং করেছে, সন্ধ্যায় করা হবে এবং আগামীকালও করা হবে। পুরো চত্বরে সিসিটিভি থাকবে।

আরও পড়ুন দু বছর বাদে রমনা বটমূলে বর্ষবরণ উৎসব

আড়াইশো বছরের ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে নদিয়ার এই জমিদারবাড়ি, ঘুরে আসুন একদিনের ছুটিতে

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?