দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ঢাকায় বর্ষবরণ উ‍ৎসবে নিষিদ্ধ বাজি পোড়ানো, ছয়টার পরে বন্ধ পানশালা

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেশজুড়ে ফের বেলাগাম সংক্রমণ ছড়াতে শুরু করেছে করোনাভাইরাস। গত ২৪ ঘন্টায় দৈনিক সংক্রমণ পাঁচশোর গণ্ডি ছাড়িয়েছে, দৈনিক মৃত্যু বেড়েছে সাত গুন। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায় তার জন্য আগামিকাল শুক্রবার বর্ষবরণ উ‍ৎসবে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ। থার্টি ফার্স্টের পার্টির ক্ষেত্রে যেমন নিষেধাজ্ঞা জারি হয়েছে, তেমনই পটকা, আতশবাজির উপরে নিষেধাজ্ঞার খাঁড়া নেমে এসেছে। সন্ধে ছয়টার পরে পানশালা বন্ধ করে দেওয়ার পাশাপাশি সাধারণ মানুষকে বাড়ির বাইরে না থাকার জন্য সতর্ক করে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বর্ষবরণকে কেন্দ্র করে যাতে কোনও বিশৃঙ্খলা তৈরি না হয়, তার জন্য পুলিশের পক্ষ থেকে কী-কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানাতে সাংবাদিক সম্মেলনে হাজির হয়েছিলেন ঢাকার পুলিশ কমিশনার শফিকুল ইসলাম। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘গত দু’বছর আমাদের খুব খারাপ কেটেছে। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা জানাচ্ছি, আগামী নতুন বছরে যেন করোনা থেকে মুক্ত হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি। যেভাবে করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে, তার পরিপ্রেক্ষিতে বেশ কিছু সতর্কতামূকলক ব্যবস্থা নেওয়া হয়েছে। সন্ধে ছয়টার পরে কোনও পানশালা খোলা রাখা যাবে না। রাত দশটার মধ্যেই রাস্তার পাশে থাকা খাবারের দোকান বন্ধ করে দিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সন্ধ্যা ছয়টার পরে বহিরাগত কোনও ব্যক্তি বা যানবাহন প্রবেশ করতে পারবে না। গুলশান ও বনানীতে রাত আটটার পরে বহিরাগতদের প্রবেশ যেমন নিষিদ্ধ থাকবে, তেমনই গুলশান, বনানী ও বারিধারার বাসিন্দাদেরও রাত আটটার মধ্যে বাড়িতে ফেরার জন্য অনুরোধ জানানো হচ্ছে।’

পাশাপাশি কোনও প্রকাশ্যস্থানে তো বটেই এমনকী বাড়ির ছাদেও পার্টি করা যাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ঢাকা মহানগরের পুলিশ কমিশনার। নির্দেশিকা মেনে চলা হচ্ছে না তার উপরে কড়া নজরদারি চালানো হবে বলেও জানিয়েছেন তিনি।

Published by:

Share Link:

More Releted News:

বিশ্ববিদ্যালয়ে ঢুকে অধ্যাপিকাকে জুতোপেটা করলেন তারেকের দলের নেতা

তারেক জমানায় অব্যাহত হিন্দু নিধন, এবার সন্ন্যাসীকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হল

ভোটের দায়িত্ব পালনে অস্বীকার করায় দুই কলেজ শিক্ষককে বরখাস্ত করল নির্বাচন কমিশন

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ