নেশা মুক্তি কেন্দ্র থেকে ফেরার পরে প্রথমবার মঞ্চে গান শোনাবেন নোবেল

যদিও সপ্তাহ কয়েক আগে নোবেলের প্রাক্তন স্ত্রী দাবি করেছিল যে, একেবারেই শোধরাননি নোবেল। বরং বান্ধবীদের সঙ্গে মিলে এখনও মদ পান করেই চলেছেন তিনি। তবে এখন শোনা যাচ্ছে, সম্প্রতি মাদক নিরাময় কেন্দ্র থেকে ছাড়া পেয়েই আর দেরি করেননি শিল্পী।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের অন্যতম জনপ্রিয় গায়ক মাইনুল আহসান নোবেল। ২০১৮ সালে জি বাংলার ‘সারেগামাপা’ এর দৌলতে পশ্চিমবঙ্গেও তিনি জনপ্রিয়। রিয়েলিটি শোয়ের সেই সিজনে নোবেল ছিলেন বিচারক থেকে দর্শক সবার কাছেই অন্যতম প্রিয় প্রতিযোগী। কিন্তু তাঁর এই সুনাম বেশিদিন ঠাঁই পায়নি দর্শকদের মনে, তার কারণ নোবেলের অশ্লীল জীবনযাপন। মদ খেয়ে স্ত্রীকে মারধর, অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে, নেশায় আচ্ছন্ন হয়ে মঞ্চে গাইতে উঠে ভাঙচুর করা। অগ্রিম টাকা নিয়ে গাইতে না যাওয়া, হাজতবাসা খাটা, ইতিমধ্যেই তাঁর এমন জীবনযাত্রা শেষ করে দিয়েছে নোবেলের কেরিয়ার।

যদিও এ সমস্ত কাণ্ডের জন্যে তাঁকে রিহ্যাবে পাঠানো হয়েছিল। সম্প্রতি সেখান থেকে ফিরে গানে মনোযোগী হওয়ার চেষ্টা করেছিলেন তিনি। ভক্তদের প্রতিশ্রুতিও দিয়েছিলেন যে, তিনি আর কোনদিনও নেশা করবেন না। এবার থেকে তিনি ভালভাবে জীবন কাটাবেন। নিজের দোষে নিজের জীবনকে শেষ করতে বসেছিলেন। কিন্তু ভগবান তাঁকে আবারও সুযোগ দিয়েছে ঘুরে দাঁড়ানোর। ব্যক্তিগত জীবনের বিতর্কিত কর্মকাণ্ডের জন্য ক্ষমা চেয়ে ভক্তদের ভালোবাসা পুনরুদ্ধার করতে চেয়েছিলেন তিনি। যদিও সপ্তাহ কয়েক আগে নোবেলের প্রাক্তন স্ত্রী দাবি করেছিল যে, একেবারেই শোধরাননি নোবেল। বরং বান্ধবীদের সঙ্গে মিলে এখনও মদ পান করেই চলেছেন তিনি। তবে এখন শোনা যাচ্ছে, সম্প্রতি মাদক নিরাময় কেন্দ্র থেকে ছাড়া পেয়েই আর দেরি করেননি শিল্পী।

নতুনভাবে নিজেকে উপস্থাপন করতে চলেছেন ভক্তদের মধ্যে। দেখা গেল মঞ্চে। ভক্তদের যে মিথ্যে প্রতিশ্রুতি দেননি তিনি, তার প্রমাণ দিলেন মঞ্চে দাঁড়িয়ে। আবার সেই আগের চেনা ছন্দে দেখা গেল নোবেলকে, গান গেয়ে মাতালেন শো। আর গায়কের এমন ছবি দেখে উত্তাল ভক্তরা। সম্প্রতি সামাজিকমাধ্যমে শোয়ের কিছু ছবি ও ভিডিও শেয়ার করে নোবেল লিখেছেন, ‘এই মঞ্চই আমার ঠিকানা।’ আর তা দেখেই ভক্তরা আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠলেন। যা ফুটে উঠল মন্তব্য বিভাগে। একজন লিখলেন, ‘একটা জিনিস ভালো লাগছে যে বাংলাদেশের একটা শিল্পী মানুষের মনে জায়গা পেয়ে গেল এবং নিজের ভুলত্রুটি বুঝতে পেরেছ, ধন্যবাদ নোবেল ভাই তোমাকে।’

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি

দমদমে ১০ বছরের পড়ুয়ার প্রাণ কাড়ল ডেঙ্গু, শোকের ছায়া এলাকাজুড়ে

নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, দুঃশ্চিন্তায় ছেলে

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

পচা ডিম খাচ্ছেন না তো? এই ৫ লক্ষণ না জানলেই হতে পারে বিপদ!

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

বেঁচে যেতে পারে জীবন! হার্ট অ্যাটাক হলে প্রথম কয়েক মিনিটে যে ভুলগুলি করবেন না

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক